আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন - Mati News
Wednesday, July 29

আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন

দেশের আধুনিকায়ন কার্যক্রমের জন্য অনুকূল আইনি পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা জোরদার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন।

২০২৬-২০৩০ মেয়াদের পরিকল্পনাটি এ ধরনের নবম পরিকল্পনা। এটি প্রণয়ন করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ এবং চীনের বিচার মন্ত্রণালয়। পরিকল্পনায় আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইনকে সম্মান করা, নিয়ম মেনে চলা, চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ন্যায়বিচার সমুন্নত রাখার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনায় বলা হয়েছে, দশকের শেষ নাগাদ জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা আরও প্রাতিষ্ঠানিক, মানসম্মত এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

নথিটিতে ব্যবসা-বাণিজ্য ও উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট আইনি সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে ব্যবসার পরিবেশ, বেসরকারি অর্থনীতি, ডিজিটাল অর্থনীতি এবং মেধাস্বত্ব সুরক্ষাসংক্রান্ত আইন সম্পর্কে জনসচেতনতা আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ভোক্তা ও বিনিয়োগকারীদের আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া এবং আর্থিক ঝুঁকি প্রতিরোধ ও প্রশমনে সহায়তার জন্য আর্থিক খাতের বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

চীন যখন আরও উচ্চমানের উন্মুক্তকরণের নীতি অনুসরণ করছে, তখন পরিকল্পনায় বৈদেশিক বাণিজ্য, সীমান্তপারের বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং সীমান্তপারের ভ্রমণ-সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কেও গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থনৈতিক খাতের বাইরে, দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিভিন্ন বিষয়, পরিবেশ সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি প্রতিরোধসংক্রান্ত আইনবিষয়ক শিক্ষাও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র: সিএমজি

China issues new five-year plan on public legal education -  Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *