ইবোলা মোকাবিলায় উগান্ডার পাশে থাকবে চীন - Mati News
Saturday, July 11

ইবোলা মোকাবিলায় উগান্ডার পাশে থাকবে চীন

ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। তবে, প্রাদুর্ভাব মোকাবিলায় এগিয়ে এলো চীনা সরকারের একটি চিকিৎসক বিশেষজ্ঞ দল। তারা ইতোমধ্যে পৌঁছেছেন দেশটির রাজধানী কাম্পালায়। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং বলেন, আফ্রিকায় সাম্প্রতিক ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলাকে গুরুত্বের সঙ্গে দেখছে চীন। এর আগে চীন দুটি চিকিৎসক বিশেষজ্ঞ দল কঙ্গোয় পাঠিয়েছিল।

তিনি আরও জানান, উগান্ডা সরকারের আমন্ত্রণে সম্প্রতি আরেকটি চীনা চিকিৎসক দল কাম্পালায় পৌঁছেছে। সেখানে তারা স্বাস্থ্য কর্তৃপক্ষ, চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি’ যৌথভাবে গঠিত ইবোলা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিমের সঙ্গে মতবিনিময় করেছে।

চীনা বিশেষজ্ঞরা স্থানীয়ভাবে ইবোলা মোকাবিলায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা, পরামর্শ ও নির্দেশনা প্রদান করছেন। ইবোলা প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে আফ্রিকার দেশগুলোর পাশে থাকবে বেইজিং, এমনটা জানান মুখপাত্র মাও নিং।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *