আফরিন মিম
বৈশ্বিক সংযোগ আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে সব দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে চীন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতিসংঘের উচ্চপর্যায়ের টেকসই উন্নয়ন রাজনৈতিক ফোরামের পার্শ্ববৈঠকে এ মন্তব্য করেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই।
‘টেকসই পরিবহন বিষয়ে জাতিসংঘের দশক (২০২৬–২০৩৫) এগিয়ে নেওয়া’ শীর্ষক এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে জাতিসংঘে চীন ও তুর্কমেনিস্তানের স্থায়ী মিশন।
অনুষ্ঠানে সুন লেই জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও জোরদারের পাশাপাশি পরিবেশবান্ধব বা সবুজ উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, চলতি বছর ‘টেকসই পরিবহন বিষয়ে জাতিসংঘের দশক (২০২৬–২০৩৫)’ কর্মসূচির সূচনা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সংযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।
টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীন বৈশ্বিক পর্যায়ে একটি সক্রিয় অংশীদার। ভবিষ্যতেও চীন বিশ্বের জন্য আরও উন্মুক্ত থাকবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে এবং সব দেশের সঙ্গে একযোগে বৈশ্বিক সংযোগ জোরদার ও বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে বলেও জানান সুন লেই
সিএমজি





















