উত্তর কোরিয়ার ৭৮তম জাতীয় দিবস উপলক্ষে কিম জং উনকে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা - Mati News
Saturday, October 3

উত্তর কোরিয়ার ৭৮তম জাতীয় দিবস উপলক্ষে কিম জং উনকে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা

আজ (বুধবার) উত্তর কোরিয়ার ৭৮তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রীয় কমিশনের চেয়ারম্যান কিম জং উনকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দনবার্তায় সি উল্লেখ করেন, ৭৮ বছর ধরে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে উত্তর কোরিয়ার জনগণ আত্মনির্ভরতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের সমাজতান্ত্রিক নির্মাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে সাধারণ সম্পাদক কিম জং উনের নেতৃত্বে দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি হয়েছে বলে জানান সি।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও উত্তর কোরিয়া পরস্পরকে সমর্থন করে এবং অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ সমাজতান্ত্রিক প্রতিবেশী দেশ। দুই দেশের সম্পর্ক রক্ষা, সুসংহত ও উন্নত করা সিপিসির অবিচল নীতি।

তিনি বলেন, চলতি বছরের জুনে উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে তার আবারও সাক্ষাৎ হয়েছে, যা দুই দেশের সম্পর্কের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *