এই প্রামাণ্যচিত্রটি তিয়াও ইয়ু থাও দ্বীপের তরঙ্গের নিচের সত্য উন্মোচন করে - Mati News
Saturday, August 1

এই প্রামাণ্যচিত্রটি তিয়াও ইয়ু থাও দ্বীপের তরঙ্গের নিচের সত্য উন্মোচন করে

২৭ জুলাই, সিএমজি-এর অধীনস্থ সিজিটিএন-এর প্রযোজিত ডকুমেন্টারি “তিয়াও ইয়ু থাও: স্মল আইল্যান্ডস,বিগ স্টেক্স” বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়।

ডকুমেন্টারিটি চীন ও জাপানের মধ্যে তিয়াও ইয়ু থাও এবং এর সংলগ্ন দ্বীপসমূহের সার্বভৌমত্ব সম্পর্কিত মতবিরোধকে কেন্দ্র করে তৈরি। এটি চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জুড়ে চিত্রায়িত হয়েছে এবং রাজনীতি, ইতিহাস ও আইনে পারদর্শী ত্রিশেরও বেশি চীনা ও বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিতদের সাথে সংলাপ রেকর্ড করা হয়েছে। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। ঐতিহাসিক সত্য ও আইনি ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং ডকুমেন্টারি চিত্রায়ণ ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি স্পষ্ট, পূর্ণাঙ্গ ও বাস্তব চীনা তিয়াও ইয়ু তাও উপস্থাপন করা হয়েছে।

তাইওয়ানের ইলান কাউন্টির জেলে ছাই ইউয়ানলং ষাট বছর আগে থেকেই প্রবীণদের সঙ্গে সমুদ্রে যেতেন। এখন তিনি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের তিয়াও ইয়ু থাও সম্পর্কে ধারণা দেন এবং বলেন, “সার্বভৌমত্ব না থাকলে মত্স্য অধিকারও থাকে না।” চীনা পণ্ডিত উ তিয়ানইং ও জাপানি পণ্ডিতের মধ্যে প্রাথমিক বিরোধের পর অবশেষে কঠোর একাডেমিক প্রমাণের মাধ্যমে তিনি জাপানি পণ্ডিতকে বোঝাতে সক্ষম হন এবং সম্মান অর্জন করেন। মার্কিন স্বাধীন প্রযোজক ক্রিস ডি. রিবি ও ক্যামেরাম্যান জে জে অসবোর্ন স্পষ্ট মনে হওয়া নথি থেকে এমন যুক্তি খুঁজে পান যা সহজে খণ্ডন-অযোগ্য। তারা ডকুমেন্টারি “তিয়াও ইয়ু থাও-এর সত্য” তৈরি করেন এবং বলেন, “বিশ্বকে সত্য জানতে হবে।” পণ্ডিত ইয়ে শিয়ানইয়াং একসময় বিদেশে তিয়াও ইয়ু থাও রক্ষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। এখন অতীত স্মরণ করে তিনি এখনও সেই গানটি গেয়ে ওঠেন: “প্রচণ্ড ঢেউ, পূর্ব সাগরের দূরপ্রান্তে, দাঁড়িয়ে আছে একগুচ্ছ সুন্দর ছোট দ্বীপ……”

ডকুমেন্টারিটি মাঠ পর্যায়ের বাস্তব চিত্র, মৌখিক ইতিহাস, বিশেষজ্ঞ বিশ্লেষণ ও নথিপত্র পর্যালোচনা—এসব বহুমুখী উপস্থাপনাকে সমন্বিত করেছে। জটিল ও সংবেদনশীল বিষয়কে সংক্ষিপ্ত ও প্রাণবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। তাইওয়ানের ইলান কাউন্টির জেলেদের স্মৃতি, ৬০০ বছরেরও বেশি পুরানো নৌ-পরিভ্রমণ দলিল, চীন-রিউকিউ ঐতিহাসিক নথির কালির দাগ এবং বিশ্বের বিভিন্ন দেশের পুরনো মানচিত্রের চিহ্ন—এসব মিলিয়ে “তিয়াও ইয়ু থাও চীনের অন্তর্ভুক্ত অঞ্চল”—এই সিদ্ধান্তকে স্পষ্ট ও অনস্বীকার্য করে তুলেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *