চীন-উ. কোরিয়া মৈত্রী চুক্তির ৬৫ বছর, সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারর - Mati News
Saturday, July 11

চীন-উ. কোরিয়া মৈত্রী চুক্তির ৬৫ বছর, সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারর

চীন ও উত্তর কোরিয়ার স্বাক্ষরিত মৈত্রী, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার বেইজিংয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি এবং উত্তর কোরিয়ার মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থে সং বক্তব্য দেন।

সিপিসি’র রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের সদস্য ছাই ছি বলেন, ‘গেল ৬৫ বছরে আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তনেও চীন-উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দু’দেশের সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করেছে। নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে ভিত্তি করে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদারে এবং দু’দেশের সমাজতান্ত্রিক উন্নয়ন ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চীন প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, সরকারি সফরে চীন সফররত উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থে সং বলেন, গত ৬৫ বছরে দুই দেশ চুক্তির চেতনাকে ধারণ করে একে অপরকে সমর্থন করেছে এবং অভিন্ন সমাজতান্ত্রিক আদর্শ রক্ষায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *