ইয়েমেন নতুন সামরিক সংঘাত হলে কারো জন্য ভালো হবে না: চীন - Mati News
Thursday, August 27

ইয়েমেন নতুন সামরিক সংঘাত হলে কারো জন্য ভালো হবে না: চীন

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে দেশটি।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি সুন লেই বলেন, ‘ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে। পাশাপাশি বেসামরিক মানুষ, মানবিক সহায়তাকর্মী ও বেসামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা জরুরি।’

তিনি বলেন, ‘ইয়েমেন সংকট মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন করে সংঘাত শুরু হলে তা কারও স্বার্থেই হবে না এবং সামরিক উপায়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’

তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত আলোচনায় ফিরে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধার এবং সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *