চীনে ৩০ বছর মেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু - Mati News
Wednesday, August 5

চীনে ৩০ বছর মেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু

চীনের অর্থ মন্ত্রণালয় বুধবার ৭৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ১০ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ৩০ বছর মেয়াদি আল্ট্রা লং স্পেশাল ট্রেজারি বন্ড ইস্যু করেছে। এটি চলতি বছরে পরিকল্পিত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের বিশেষ ট্রেজারি বন্ড কর্মসূচির তৃতীয় ধাপ।

৩০ বছর মেয়াদি স্থির সুদহারভিত্তিক এই বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ।

এ বছরের সরকারি কর্মপ্রতিবেদনে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ জাতীয় গুরুত্বপূর্ণ কৌশল বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ খাতে নিরাপত্তা সক্ষমতা জোরদার, বৃহৎ পরিসরে যন্ত্রপাতি আধুনিকায়ন এবং পুরনো ভোগ্যপণ্য বদলে নতুন পণ্য কেনার কর্মসূচিতে ব্যয় হবে।

এর আগে দেশটির অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি বছরের আল্ট্রা লং স্পেশাল ট্রেজারি বন্ড ইস্যুর কার্যক্রম আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হবে।

আল্ট্রা লং বিশেষ ট্রেজারি বন্ড সাধারণত ১০ বছর বা তার বেশি মেয়াদের সরকারি ঋণপত্র। দীর্ঘমেয়াদি জাতীয় অগ্রাধিকারভিত্তিক বড় বিনিয়োগ প্রকল্পে অর্থায়নের পাশাপাশি অর্থনীতিতে ধারাবাহিক রাজস্ব সহায়তা দিয়ে প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার গুরুত্বপূর্ণ নীতিগত হাতিয়ার হিসেবে এসব বন্ড ব্যবহৃত হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *