দুর্যোগ মোকাবিলায় চীনজুড়ে সতর্কতা জোরদারের নির্দেশ - Mati News
Tuesday, June 9

দুর্যোগ মোকাবিলায় চীনজুড়ে সতর্কতা জোরদারের নির্দেশ

চীনে চলছে বন্যার মৌসুম। দুর্যোগ প্রতিরোধের প্রস্তুতি জোরদারে নির্দেশ দিয়েছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয় জানায়, জুনে চীনের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে ইয়াংজি নদীর মধ্যাঞ্চল এবং পার্ল নদী অববাহিকার কিছু এলাকায় বন্যার ঝুঁকি বাড়তে পারে।

সম্ভাব্য পরিস্থিতিকে ‘জটিল ও কঠিন’ উল্লেখ করে মন্ত্রণালয় আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে।

উচ্চ ঝুঁকিপূর্ণ নদী অববাহিকাগুলোর বড় জলাধারগুলোকে বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁধ ও তীররক্ষা অবকাঠামোতে টহল বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

সিএমজি

Workers strengthen the embankments and protective slopes along the Qingtong River, Tongling City, east China's Anhui Province, May 31, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *