ইরান ইস্যুতে ট্রাম্প ও কাতার আমিরের ফোনালাপ, যুদ্ধবন্ধে অগ্রগতি - Mati News
Wednesday, August 5

ইরান ইস্যুতে ট্রাম্প ও কাতার আমিরের ফোনালাপ, যুদ্ধবন্ধে অগ্রগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে আসে। তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি আবারও প্রত্যাখ্যান করেছে তেহরান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়। কাতারের আমিরের দপ্তর জানিয়েছে যে, দুই নেতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মতপার্থক্য কমিয়ে স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরির উপায় নিয়ে কথা বলেন। এ সময় আমির সংলাপের গুরুত্ব এবং জুনের মাঝামাঝি হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাস্মারক মেনে চলার আহ্বান জানান।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন।

তবে, ইরান পুনরায় স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি এখন পর্যন্ত নতুন করে কোন আলোচনা হয়নি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *