চীন ও মধ্য-পূর্ব ইউরোপের সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান শেন ইছিনের - Mati News
Tuesday, June 9

চীন ও মধ্য-পূর্ব ইউরোপের সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান শেন ইছিনের

মে ২৭, সিএমজি বাংলা ডেস্ক : চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সহযোগিতাকে নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিন। মঙ্গলবার পূর্ব চীনের শানতোং প্রদেশের চিনান শহরে আয়োজিত সপ্তম চীন-সিইইসি স্থানীয় নেতাদের বৈঠক ও ২০২৬ শানতোং আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ সিটিজ কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ উইকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেন ইছিন বলেন, চীন ও মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর (সিইইসি) মধ্যে সহযোগিতা শুরু হওয়ার গত ১৪ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এই সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের সমন্বিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, চীন-সিইইসি সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থানীয় পর্যায়ের সহযোগিতাকে সময়ের চাহিদা অনুযায়ী আরও উন্মুক্ত ও কার্যকর করতে হবে। কৌশলগত সমন্বয় জোরদার, সবুজ উদ্ভাবনকে অগ্রাধিকার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া সিইইসি প্রতিনিধিরা পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার নীতিতে অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা চীনের সঙ্গে স্থানীয় পর্যায়ের বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

সিএমজি

C:\Users\USER\Desktop\Capture dsaxcvb .JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *