জাপানি কর্তৃপক্ষকে সমস্যার মূলে যেতে চীনের আহ্বান - Mati News
Tuesday, July 21

জাপানি কর্তৃপক্ষকে সমস্যার মূলে যেতে চীনের আহ্বান

মে ৭: চীন-জাপান সম্পর্কের বর্তমান গুরুতর সংকটের মূল কারণ হলো, চীনের তাইওয়ান প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির ভ্রান্ত মন্তব্য; এর সম্পূর্ণ দায় জাপানের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, আদান-প্রদান ও সংলাপ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। জাপান যদি সত্যিই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চায়, তবে তার উচিত দু’দেশের মধ্যকার ‘চারটি রাজনৈতিক দলিল’ এবং তার নিজের অঙ্গীকারগুলো মেনে চলা। জাপানের ভ্রান্ত মন্তব্যগুলো প্রত্যাহার করতে এবং দু’দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপও গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, “আমরা জাপান সরকারকে সমস্যার মূলে যেতে আহ্বান জানাই এবং সেগুলো সমাধান করার তাগিদ দেই। নিজেদের ভুল নিয়ে চিন্তা করে তা সংশোধন করতে এবং দু’দেশের স্বাভাবিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতেও জাপানের প্রতি আমরা আহ্বান জানাই।” (ছাই/আলিম/ওয়াং হাইমান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx