মে ৭: ‘এক-চীননীতি’ হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি ও আন্তর্জাতিক ঐকমত্য। বিশ্বের ১৮৩টি দেশ এ নীতির ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, তথাকথিত প্যারাগুয়ে-তাইওয়ান সম্পর্ক নিয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, “আমরা প্যারাগুয়ের কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব, ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াতে এবং ‘এক-চীননীতি’-কে স্বীকৃতি দিয়ে, তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।”
সিএমজি





















