জিডিআই চীনা প্রস্তাব থেকে আন্তর্জাতিক ঐকমত্যে পরিণত হয়েছে: ওয়াং ই - Mati News
Tuesday, July 21

জিডিআই চীনা প্রস্তাব থেকে আন্তর্জাতিক ঐকমত্যে পরিণত হয়েছে: ওয়াং ই

এপ্রিল ২৩: গ্লোবাল শেয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাকশন ফোরামের তৃতীয় উচ্চ-স্তরের সম্মেলন বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।

ওয়াং ই বলেন, চীনের উত্থাপিত বৈশ্বিক উন্নয়ন উদ‍্যোগেরে (জিডিআই) পাঁচ বছর পূর্ণ হয়েছে। গত পাঁচ বছরে সব পক্ষের প্রচেষ্টায়, জিডিআই একটি চীনা প্রস্তাব থেকে আন্তর্জাতিক ঐকমত্যে পরিণত হয়েছে এবং সহযোগিতার ধারণা থেকে বাস্তব কর্মকাণ্ডে বিকশিত হয়েছে, যা জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডায় নতুন প্রাণশক্তি সঞ্চার করেছে এবং বৈশ্বিক উন্নয়ন প্রচেষ্টায় নতুন অগ্রগতি ও সাফল্য এনেছে।

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন বৈশ্বিক উন্নয়ন উদ‍্যোগ বাস্তবায়নকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক, যার মাধ্যমে উন্নয়ন সম্পদ একত্রিত করা, শক্তিশালী উন্নয়ন ভিত্তি নির্মাণ করা, শান্তিপূর্ণ উন্নয়নের পথ অবলম্বন করা, উন্মুক্ত উন্নয়ন পরিবেশ সৃষ্টি করা এবং মানবজাতির অভিন্ন ভবিষ‍্যতের কমিউনিটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া হবে। চীন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে, সহযোগিতা গভীরতর করবে এবং সবসময় বৈশ্বিক উন্নয়নের প্রবর্তক ও অবদানকারী হিসেবে থাকবে, বাস্তবসম্মত কর্মের মাধ্যমে বিশ্ব উন্নয়নের নতুন পথ উন্মোচন করবে।

সম্মেলনটি জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা কর্তৃক আয়োজিত হয়। এর প্রতিপাদ‍্য হলো ‘কর্মমুখী দৃষ্টিভঙ্গী অবলম্বন করে বৈশ্বিক উন্নয়নে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলা’। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি, ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, লাওসের উপ-প্রধানমন্ত্রী সালুমক্সায় কোম্মাসিথ, পূর্ব তিমুরের উপ-প্রধানমন্ত্রী মারিয়ানো আসানসিয়ো লোপেস এবং জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহাম্মদ সম্মেলনে উপস্থিত থেকে বা ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। একশরও বেশি দেশ, আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে সম্মেলনে অংশ নেন।

(স্বর্ণা/হাশিম/লিলি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx