'তাইওয়ানের স্বাধীনতাকামী তৎপরতা ইতিহাসের স্রোতের বিপরীতে, ব্যর্থ হতে বাধ্য' - Mati News
Saturday, July 4

‘তাইওয়ানের স্বাধীনতাকামী তৎপরতা ইতিহাসের স্রোতের বিপরীতে, ব্যর্থ হতে বাধ্য’

তথাকথিত ‘তাইওয়ানের স্বাধীনতা’পন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তি ইতিহাসের স্রোতের বিপরীতে অবস্থান করছে, তাদের কোনো জনসমর্থন নেই এবং তারা ব্যর্থ হতে বাধ্য- এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চীনের অবস্থান জানতে চাইলে কুও চিয়াখুন এই মন্তব্য করেন।

তিনি বলেন, হন্ডুরাস সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, যা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ‘প্রতারণানির্ভর কূটনীতি’কে উন্মোচিত করেছে।

কুও চিয়াখুন আরও বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’পন্থী বিচ্ছিন্নতাবাদ ইতিহাসের প্রবল ধারার বিরুদ্ধে অবস্থান করছে। এ ধরনের তৎপরতার কোনো জনসমর্থন নেই এবং তা ব্যর্থ হতে বাধ্য।

তিনি পুনর্ব্যক্ত করেন, এক-চীন নীতির ভিত্তিতে চীন হন্ডুরাসের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনতে প্রস্তুত।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *