চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় ১৬০ কোটি ইউয়ান ছাড়িয়েছে - Mati News
Saturday, July 4

চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় ১৬০ কোটি ইউয়ান ছাড়িয়েছে

চীনের গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমের বক্স অফিস আয় ১৬০ কোটি ইউয়ান অতিক্রম করেছে। মঙ্গলবার পর্যন্ত অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মগুলো এ তথ্য প্রকাশ করেছে।

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমকে চীনের সিনেমা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। এ বছর এ সময়ে প্রায় ৮০টি দেশীয় ও বিদেশি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তালিকায় রয়েছে বিপ্লবী ইতিহাসভিত্তিক, বিজ্ঞান কল্পকাহিনি, কমেডি, অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার চলচ্চিত্র।

এ বছরের গ্রীষ্মকালীন বক্স অফিসে বর্তমানে শীর্ষে রয়েছে বিপ্লবী ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘ক্রসিং’। ১৯৩৫ সালে লং মার্চ চলাকালে চীনের লাল ফৌজের চিশুই নদী চারবার অতিক্রম করার ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত ছবিটি। ২৬ জুন মুক্তির পর থেকে এটি মূল ভূখণ্ড চীনের দৈনিক বক্স অফিস তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ছবিটির আয় ১০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।

দর্শকদের আগ্রহ কেড়েছে আরও কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে মিতব্যয়ী এক সাধারণ মানুষকে ঘিরে নির্মিত কমেডি ‘দ্য থ্রিফটি অ্যাঞ্জেল’, বৃদ্ধাশ্রমে বসবাসরত এক নারীর রুবিকস কিউব সমাধানের আগ্রহকে কেন্দ্র করে নির্মিত সত্য ঘটনা অবলম্বনে কমেডি ‘ইটস মাই টাইম’ এবং পারিবারিক সম্পর্ক, প্রজন্মগত দ্বন্দ্ব ও জীবনের নানা আবেগঘন বিষয় নিয়ে নির্মিত ড্রামা ‘ওয়েস্ট বাই নর্থওয়েস্ট’।

আগামী সপ্তাহে আরও বেশ কয়েকটি দেশীয় ও বিদেশি চলচ্চিত্র মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক কমেডি ‘কিপ রিয়েল’ এবং অ্যানিমেশন চলচ্চিত্র ‘মিনিয়ন্স অ্যান্ড মনস্টার্স’।

সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\737297813_1498072014828042_4222008858273583199_n.jfif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *