পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়ায় ২০টি প্রধান সূচক প্রস্তাব - Mati News
Friday, March 6

পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়ায় ২০টি প্রধান সূচক প্রস্তাব

মার্চ ৫: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যপ্রতিবেদন পেশ করেন। ৫ মার্চ উপস্থাপন করা এ প্রতিবেদনে বলা হয়, “‘চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব’-এ নির্ধারিত প্রধান লক্ষ্য বাস্তবায়নের জন্য ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়া’য় অর্থনৈতিক উন্নয়ন, উদ্ভাবনভিত্তিক অগ্রগতি ও জনগণের জীবনযাত্রার মানসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২০টি প্রধান সূচক উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মোট জিডিপি প্রবৃদ্ধি যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখা এবং প্রতিবছর বাস্তব পরিস্থিতি অনুযায়ী তা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। উদ্ভাবনভিত্তিক অগ্রগতির ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে মোট বিনিয়োগ বছরে গড়ে ৭ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।”

জনগণের জীবনযাত্রার মান, কর্মসংস্থান, আয়, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বয়স্ক ও শিশু—ইত্যাদি বিষয়ে ৭টি সূচক নির্ধারণ করা হয়েছে। সবুজ ও নিম্ন-কার্বন খাতে জিডিপির প্রতি ইউনিট কার্বন ডাই অক্সাইড নির্গমন ১৭ শতাংশ কমানো এবং গুরুত্বপূর্ণ খাতে সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তর অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণে, খাদ্য ও জ্বালানি উৎপাদন সক্ষমতা নিয়ে দুটি সূচক প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি আরও সুসংহত করতে সহায়তা করবে বলে জানানো হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *