বেইজিংয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক - Mati News
Friday, July 17

বেইজিংয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন হুন মানেত। সফরকালে তিনি শাংহাইয়ে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনেও (ডব্লিউএআইসি) অংশ নেবেন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও কম্বোডিয়া যৌথ উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার এবং দুই দেশের মধ্যে রয়েছে অটুট ও দৃঢ় বন্ধুত্ব। তিনি বলেন, ‘ডায়মন্ড হেক্সাগন’ সহযোগিতা কাঠামো, শিল্প উন্নয়ন করিডোর এবং মৎস্য ও ধান করিডোরের উন্নয়নে গভীর ও বাস্তব অগ্রগতি অর্জনে, প্রধান অবকাঠামো প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিতকরণে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি আরও সম্প্রসারণে চীন কম্বোডিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমসহ জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন জুয়া ও টেলিযোগাযোগ জালিয়াতির ক্ষেত্রগুলো নির্মূলে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, কম্বোডিয়া চীনের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখতে এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নতুন জ্বালানি, সংযোগ, জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত। পাশাপাশি অনলাইন জুয়া ও টেলিযোগাযোগ জালিয়াতি দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা আরও জোরদার করা হবে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *