বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে নামিবিয়ার প্রেসিডেন্টের বৈঠক - Mati News
Friday, July 10

বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে নামিবিয়ার প্রেসিডেন্টের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বৃহস্পতিবার বেইজিংয়ে নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি-এনদাইতওয়াহর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে লি ছিয়াং বলেন, আফ্রিকায় নামিবিয়া চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চীন দেশটির সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিয়ে যেতে, একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন জানাতে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের আধুনিকায়নকে এগিয়ে নিতে আগ্রহী।

তিনি উভয় পক্ষকে উন্নয়নে সমন্বয় জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি সম্প্রসারণ এবং অবকাঠামো নির্মাণসহ খনিজ, তেল ও গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

লি বলেন, চীন নামিবিয়া থেকে আরও বেশি উচ্চমানের কৃষি ও মৎস্যপণ্য আমদানি করতে প্রস্তুত। পাশাপাশি সক্ষম চীনা প্রতিষ্ঠানগুলোকে নামিবিয়ায় বিনিয়োগে সহায়তা করবে এবং চীনে রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত সুবিধাসহ চীনের বিভিন্ন নীতির পূর্ণ সদ্ব্যবহার করতে নামিবিয়াকে উৎসাহিত করবে।

লি আরও বলেন, উভয় পক্ষের উচিত পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা আরও গভীর করা। জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোর অধীনে নামিবিয়ার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত রয়েছে।

রাষ্ট্রীয় সফরে চীন সফররত নামিবিয়ার প্রেসিডেন্ট বলেন, জাতীয় স্বাধীনতা অর্জন ও উন্নয়নের পথে চীন নামিবিয়াকে যে মূল্যবান সহায়তা দিয়েছে, তা নামিবিয়া সবসময় স্মরণ রাখে। নামিবিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং নামিবিয়া-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে আরও সাফল্য অর্জন ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে চীনের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে।

নান্দি-এনদাইতওয়াহ আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রভাবকে নামিবিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নিতে বহুপাক্ষিক পর্যায়ে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে নামিবিয়া আগ্রহী।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx