মহাকাশে চীনের নতুন সাফল্য, এক রকেটে ১০ স্যাটেলাইট উৎক্ষেপণ - Mati News
Wednesday, September 16

মহাকাশে চীনের নতুন সাফল্য, এক রকেটে ১০ স্যাটেলাইট উৎক্ষেপণ

সফলভাবে চুছিউ-২ই ওয়াই৭ ক্যারিয়ার রকেটে করে ১০টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় দুপুর ২টা ২৬ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের পর রকেটটি একটি মেগা-কনস্টেলেশনের জন্য নির্ধারিত কক্ষপথে ১০টি নেটওয়ার্কিং স্যাটেলাইট স্থাপন করে।

এ মিশনের মাধ্যমে রকেটটির ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *