কাতারের ৪ বিলিয়ন ডলারের জ্বালানি প্রকল্পের কাজ শুরু করল চীনা প্রতিষ্ঠান - Mati News
Wednesday, September 16

কাতারের ৪ বিলিয়ন ডলারের জ্বালানি প্রকল্পের কাজ শুরু করল চীনা প্রতিষ্ঠান

কাতারের বড় একটি তেল ও গ্যাস প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীনের একটি প্রতিষ্ঠান। পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে মঙ্গলবার এ কাজ শুরু হয়।

চীনের চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি)-এর সহযোগী প্রতিষ্ঠান অফশোর অয়েল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিওওইসি) প্রকল্পটির প্রধান ঠিকাদার। প্রকল্পটির মোট চুক্তিমূল্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার।

‘বুল হানিন (বিএইচ) এপিক প্রকল্প’ নামে পরিচিত এই কাজের আওতায় সমুদ্রে ৬০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা তৈরি করা হবে। এছাড়া প্রায় ৪০টি সমুদ্রতলদেশীয় পাইপলাইন ও ক্যাবল স্থাপন করা হবে।

প্রকল্পের অংশ হিসেবে পুরোনো স্থাপনা সংস্কার ও অচল স্থাপনা সরিয়ে নেওয়ার কাজও করা হবে।

সিওওইসি জানিয়েছে, এটি এখন পর্যন্ত কোনো চীনা প্রতিষ্ঠানের নেওয়া সবচেয়ে বড় ও জটিল আন্তর্জাতিক অফশোর তেল-গ্যাস প্রকল্প। চীন আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি খাতে দেশটির প্রকৌশল সক্ষমতা আরও বাড়বে এবং কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *