মহাকাশ শক্তি প্রদর্শনে প্রতিযোগিতার মঞ্চ নয়: চীন - Mati News
Tuesday, June 9

মহাকাশ শক্তি প্রদর্শনে প্রতিযোগিতার মঞ্চ নয়: চীন

মহাকাশ কোনো বড় শক্তির প্রতিযোগিতার মঞ্চ নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীনের ১১তম ‘মহাকাশ দিবস’ উপলক্ষে মহাকাশে আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কুও। এ সময় মুখপাত্র বলেন, মহাবিশ্বের বিশালতাকে অনুসন্ধান করা মানবজাতির অভিন্ন এক আকাঙ্ক্ষা।

কুও চিয়াখুন আরও জানান, গেল ৭০ বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও আত্মনির্ভরতার মাধ্যমে চীনের মহাকাশ কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম উপগ্রহ থেকে শুরু করে গভীর মহাকাশ অনুসন্ধান সব ক্ষেত্রেই চীন গুরুত্বপূর্ণ সাফল্য ও ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে।

মহাকাশে সহযোগিতায় চীন সবসময় সমতা, পারস্পরিক সুবিধা, শান্তিপূর্ণ ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে আসছে বলেও জানান তিনি।

চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, মহাকাশ কোনো বড় দেশের প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে মহাকাশে অনুসন্ধানের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx