যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত জবরদস্তি বন্ধের আহ্বান জানাল চীন - Mati News
Saturday, May 16

যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত জবরদস্তি বন্ধের আহ্বান জানাল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে চীনের উন্নয়ন ও সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াকুন শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত জবরদস্তি বন্ধের আহ্বান জানান।

সম্প্রতি মার্কিন এআই ল্যাবগুলো থেকে চীনের তথ্য চুরির যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে, তার প্রতিক্রিয়ায় কুও চিয়াখুন বলেন, যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি মূলত চীনের এআই শিল্পের অর্জনকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা মাত্র। চীন এই ধরনের মানহানিকর বক্তব্যের তীব্র বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে প্রকৃত সত্যকে সম্মান করার এবং সব ধরনের পক্ষপাতিত্ব ত্যাগের অনুরোধ করছি। চীনের ওপর প্রযুক্তিগত জবরদস্তি বন্ধ করে দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা উচিত।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *