জুলাই ৩: গত মে মাসে প্রথমবারের মতো, ইউরোপের বাজারে, জাপানের চেয়ে চীনা যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে। সম্প্রতি ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইএডিএ)-এর সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, মে মাসে পাঁচটি চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ৩১টি ইউরোপীয় দেশে ১৩.৮৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। অন্যদিকে, ছয়টি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই ৩১টি দেশে, একই সময়পর্বে, ১৩.০৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কম।
সম্প্রতি নিক্কেই’র প্রকাশিত খবরে বলা হয়, হাইব্রিড যানবাহনের জ্বালানি দক্ষতার জন্য, জাপানি কোম্পানিগুলোর ব্যাপক সুনাম রয়েছে। তবে, বৈদ্যুতিক যানবাহনের সীমিত পণ্য সম্ভারের কারণে, বিভিন্ন ইউরোপীয় দেশের অগ্রাধিকারমূলক নীতিমালার সুবিধা ভোগ করতে পারে না। জার্মান অটোমোটিভ প্রযুক্তি গবেষণা কেন্দ্রের ব্যবসায় উন্নয়ন পরিচালক বিট্রিক্স কেম বলেন, ইউরোপীয় গ্রাহকরা বৈদ্যুতিক যানবাহন কেনার কথা ভাবার সময় জাপানি গাড়ির কথা বিবেচনা করেন না। সিএমজি বাংলা




















