যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: চীন - Mati News
Friday, September 11

যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: চীন

জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: দূর সমুদ্রে চীনের মৎস্যশিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মূল্যায়নকে ‘রাজনৈতিক অপপ্রচার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করল চীন। শুক্রবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনের ভিত্তিতে দেওয়া এই সার্টিফিকেশন কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি বলেন, ‘চীনের দূরসমুদ্র মৎস্যশিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করছে বেইজিং।’

কুও চিয়াখুন বলেন, ‘চীন একটি দায়িত্বশীল মৎস্যশিকারি দেশ। শক্তিশালী আইন, কঠোর নজরদারি ও কার্যকর বিচারিক ব্যবস্থার কারণে আঞ্চলিক মৎস্য ব্যবস্থাপনা সংস্থাগুলোর মূল্যায়নে চীন শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে।’

তিনি আরও জানান, ২০২৫ সালের এপ্রিলে অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মৎস্যশিকার প্রতিরোধবিষয়ক ‘পোর্ট স্টেট মেজারস অ্যাগ্রিমেন্ট’-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে তার দেশ এবং বৈশ্বিক মৎস্যসম্পদ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখছে।

মুখপাত্র বলেন, পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরে নির্ধারিত কোটার অতিরিক্ত টুনা মাছ আহরণ এবং নানা সময় নিয়ম লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে। বৈশ্বিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সবপক্ষের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *