যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু - Mati News
Wednesday, September 2

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু ২২ থেকে ২৩ জুলাই যুক্তরাষ্ট্র সফর করেন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সফরকালে মা চাওসু যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে এক পরামর্শ বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইভান কানাপাথি এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবির সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা বাস্তবায়ন এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ গভীরভাবে মতবিনিময় করেছে।

সূত্র: সিএমজি

No room for ambiguity on one-China principle: Chinese vice FM - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *