সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন স্লোভাক প্রেসিডেন্ট - Mati News
Saturday, July 25

সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন স্লোভাক প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। তিনি আগামী ২৭ থেকে ২৯ জুলাই দেশটিতে সফর করবেন তিনি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ তথ্য জানান।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে পেলেগ্রিনির প্রথম চীন সফর। সফরকালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তারা দু’দেশের সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি পৃথকভাবে প্রেসিডেন্ট পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করবেন। তার সফর প্রসঙ্গে লিন চিয়ান বলেন, ‘স্লোভাকিয়া নতুন চীনকে স্বীকৃতি দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী প্রথম দিকের দেশগুলোর একটি। ইউরোপে চীনের গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবেও স্লোভাকিয়ার ভূমিকা রয়েছে।’

সূত্র: সিএমজি

President of Slovakia Peter Pellegrini to visit China - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *