চীনে বাণিজ্যিক পারফরম্যান্সের আয় বেড়েছে ৯.৪১ শতাংশ - Mati News
Saturday, July 25

চীনে বাণিজ্যিক পারফরম্যান্সের আয় বেড়েছে ৯.৪১ শতাংশ

এ বছরের প্রথমার্ধে চীনের বাণিজ্যিক পারফরম্যান্স খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। চায়না অ্যাসোসিয়েশন অব পারফর্মিং আর্টসের (সিএপিএ) বাজার প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাণিজ্যিক পারফরম্যান্সের বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪০৮ বিলিয়ন ইউয়ান।

প্রতিবেদন অনুযায়ী, বিনোদনকেন্দ্রের অভ্যন্তরীণ অনুষ্ঠান বাদ দিয়ে হিসাব করা এই আয় গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ।

এ সময়ে বাণিজ্যিক পারফরম্যান্স দেখতে দর্শকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম ছয় মাসে মোট দর্শক উপস্থিতি ৯ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৮ শতাংশ বেশি।

সিএপিএ জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে দেশজুড়ে জনপ্রিয় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনার সংখ্যা বেড়েছে। এ ছাড়া নতুন পারফরম্যান্স ভেন্যু চালু হওয়া এবং লাইভ শো’র প্রতি দর্শকের আগ্রহ এই খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: সিএমজি

Chinese arts group performs electrifying show in Namibia - Culture -  Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *