দেবের নায়িকার নগ্ন ফটোশুট, সোশ্যাল মিডিয়া তোলপাড় - Mati News
Thursday, March 26

দেবের নায়িকার নগ্ন ফটোশুট, সোশ্যাল মিডিয়া তোলপাড়

নগ্নআন্না ফ্লোরিয়ান। অ্যামাজন অভিজানে এটাই তাঁর নাম। তবে আসল নাম সুয়েতলানা গুলাকোভা। হাই বাজেটের এই কলকাতার বাংলা ছবিতে সাংসদ-অভিনেতা দেবের নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে এই রুশ মডেলকে। আর সেই তিনিই সম্প্রতি ‘ভোগ’ পত্রিকার কভার ফটোশুটে নগ্ন হয়েছেন আরেক মডেলের সঙ্গে। এই ছবি নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

অ্যামাজন অভিযান ছবিতে রাশিয়ান মডেল সুয়েতলানা ছাড়াও রয়েছেন আফ্রিকার ৪৫ বছর বয়সী অভিনেতা ড্যাভিড জেমস। এই দুই বিদেশি অভিনেতার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিতে একই পর্দায় দেখা যাবে ব্রাজিলের টেলিভিশন সিরিজের আর্টিস্ট এডুয়ার্ডো মুনিজকেও। উল্লেখ্য, মুনিজ এই প্রথম কোনও সিনেমায় অভিনয় করছেন।

অভিনেতা দেব জানিয়েছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা কুশীলবদের মধ্যে কেবল মুনিজেরই অ্যামাজন জঙ্গলের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ছিল। ব্রাজিলের এই ঘন অরণ্যে এক টানা ৩৮ দিন শুটিং করেছে টিম অ্যামাজন অভিজান।

উল্লেখ্য, কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবথেকে বেশি বাজেটের ছবি। হিন্দি, বাংলা সহ মোট ৬টি ভাষায় এই ছবি রিলিজ করতে চলেছে।

জি বাংলা’র ‘দাদাগিরি’ অনুষ্ঠানে এসে দেব জানান, ব্রাজিলে শুটিং করার অভিজ্ঞতা অভূতপূর্ব এবং খুব চ্যালেঞ্জিং ছিল। জীবন বাজি রেখেই শুটিং করেছেন সুয়েতলানা, ড্যাভিড জেমস এবং মুনিজরা।

দেব ওই অনুষ্ঠানে জানান, এই প্রথম কোনও রুশ অভিনেতা কাজ করছেন বাংলা ছবিতে। অভিনেত্রী সুয়েতলানাও না কি টলিউডে কাজ করতে পেরে খুব খুশি।

নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবির পোস্টার পোস্ট করে সুয়েতলানা লিখেছেন, বাংলার সবথেকে রোমাঞ্চকর ছবি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সুয়েতলানার বন্ধু এবং ফ্যানরা ‘অ্যামাজন অভিযান’ দেখার ইচ্ছা প্রকাশ করেছে। জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *