নুসরাতকে 'ভালোবাসেন' সুদীপা - Mati News
Saturday, February 14

নুসরাতকে ‘ভালোবাসেন’ সুদীপা

সম্প্রতি মা হয়েছেন তিনি। আদরের ছেলেকে নিয়ে আপাতত সময় কেটে যাচ্ছে তাঁর। ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এবার নিজের ‘ভালোবাসার’ কথা প্রকাশ করলেন তিনি।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কলকাতার বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরাতকে সেই ছবি শেয়ার করে সুদীপা জানান, প্রায় ৭ বছর হয়ে গেল টলিউড অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্বের। কিন্তু, তাঁকে ভালোবাসা থেকে কিছুতেই বিরত থাকতে পারেন না তিনি।

পাশাপাশি নুসরাতকে যাতে সব সময় ভাল থাকেন, সেই প্রার্থনাও করেন সুদীপা। নুসরাত জাহানের প্রতি সুদীপার এই উষ্ণ বন্ধুত্ব এবং ভালবাসার কথা প্রকাশ্যে আসতেই, তাঁদের দু’জনের ভক্তরাও খুশি হয়ে উঠেছেন। নুসরাতকে

সম্প্রতি এক সন্তানের মা হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। আদর করে ছেলের নাম রেখেছেন আদিদেভ। আপাতত ছোট্ট আদিদেভকে নিয়ে সময় কাটাচ্ছেন ‘রান্নাঘরের রানি’। জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *