সন্তান লালনে অর্থ সহায়তা দেবে চীন - Mati News
Monday, March 9

সন্তান লালনে অর্থ সহায়তা দেবে চীন

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে জন্মহার বাড়াতে এবং একটি ‘জন্ম-বান্ধব সমাজ’ গড়ে তুলতে বড়সড় আর্থিক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। শিশু লালন-পালনের ভর্তুকি হিসেবে চীন ১০০ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থ বরাদ্দ করেছে। শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও এই ঘোষণা দেন।

২০২৫ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য পরিবারগুলো মাসে ৩০০ ইউয়ান করে আর্থিক সহায়তা পাচ্ছে।

এই বরাদ্দের ৯০ বিলিয়ন ইউয়ানেরও বেশি দিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৩০ লাখ শিশু এই সুবিধার আওতায় এসেছে।

চীন সরকার শিশুদের জন্য ডে-কেয়ার বা নার্সারি সুবিধাও ব্যাপক হারে বাড়িয়েছে। গত এক বছরে দেশটিতে নতুন করে প্রায় ৮ লাখ ৯০ হাজার নার্সারি সিট বাড়ানো হয়েছে, মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখে।

পাশাপাশি পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২০৩০) মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ১৫৮ দিন করেছে চীন। বাবারাও পাচ্ছেন পিতৃত্বকালীন ছুটি।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিনহুয়া

China earmarks over 100 billion yuan for childcare subsidies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *