গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী - Mati News
Sunday, April 19

গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন প্রশ্নের একমাত্র ন্যায়সঙ্গত ও ব্যাপকভাবে স্বীকৃত সমাধান হলো দুই-রাষ্ট্র সমাধান বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের ১৪তম এনপিসির চতুর্থ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত পররাষ্ট্রনীতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা ইতিবাচক হলেও তা টেকসই করতে এবং পুনর্গঠন এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও প্রচেষ্টা প্রয়োজন। ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিতে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের যুদ্ধমুক্ত জীবন, শান্তি ও উন্নয়নের অধিকার রয়েছে এবং চীন তাদের ন্যায্য জাতীয় অধিকার অর্জনের প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।

আজাদ/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *