ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ - Mati News
Tuesday, July 28

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশ যৌথভাবে ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

সম্প্রতি ভিভো বাংলাদেশের চেয়ারম্যান হ্য সি’র নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চীনা প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন চাং সিং, মি. অ্যান্টনি, মি. ডেভিড এবং মি. জন স্টিভ গোমেজ।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ, সহযোগী অধ্যাপক ড. সাদিয়া নূর খান, সহকারী প্রক্টর আলী মোহাম্মদ কাওসার এবং সহকারী অধ্যাপক ড. মো. তানভীর হামিম উপস্থিত ছিলেন।

আলোচনায় ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ দেখানোর জন্য ভিভো বাংলাদেশের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান উপাচার্য। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

DU, VIVO Bangladesh to collaborate on skills development

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *