প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি সিনহা - Mati News
Thursday, March 12

প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি সিনহা

সোনাক্ষি সিনহা

প্রথমবারের মতো বলিউড তারকা বাংলাদেশি একটি পণ্যের মডেল হলেন। বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা কে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় কোমল পানীয় ‘প্রাণ ফ্রুটো’র নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে।

সোনাক্ষির উপস্থিতিতে ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার অবমুক্ত করা হয়। বিজ্ঞাপনটি পুরোপুরি জিঙ্গেল নির্ভর ও মাস্তিতে ভরপুর।

বেশ কিছুদিন ধরে সোনাক্ষি সিনহা অভিনীত প্রাণ ফ্রুটো’র এই বিজ্ঞাপনে ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আর বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে বিজ্ঞাপনটি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচার হতে দেখা যাচ্ছে।

বাংলাদেশে প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপন করে সোনাক্ষি নিজেও উচ্ছ্বসিত। এর প্রমাণ পাওয়া ঙ্গেল সোনাক্ষির ভেরিফায়েড ফ্যান পেইজে। সেখানে তার কাভার ফটোতে এ বিজ্ঞাপনের একটি ছবি দিয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *