আরমান কোহলির 'অসামাজিক' ব্যবহার - Mati News
Tuesday, October 13

আরমান কোহলির ‘অসামাজিক’ ব্যবহার

নিরু রনধাওয়ার পর এবার নাদিয়া। ফের প্রকাশ্যে আরমান কোহলির ‘অসামাজিক’ ব্যবহার। নাদিয়া নামে এক নারী এবার ফুঁসে উঠলেন বলিউড অভিনেতার বিরুদ্ধে। এফআইআর-ও দায়ের করেন আরমানের বিরুদ্ধে।

অভিযোগ আরমান কোহলি নাকি নাদিয়ার কাছ থেকে ৫০ লক্ষ ধার নেন। কিন্তু, সেই টাকা ফেরত দেওয়ার কথা বলতেই খেপে যান বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী। এরপরই তিনি নাদিয়াকে ফোন করে তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। ]

নাদিয়াকে অশ্লীল ভাষাও বলতে শুরু করেন বলে অভিযোগ। শুধু আরমান নন, তাঁর বন্ধু দিলীপ রাজপুত এবং পরিচারক নিতিনও নাদিয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। নাদিয়ার আরও অভিযোগ, আরমান কোহলি এবং রাজপুতকে ওই টাকা ফেরত দেওয়ার কথা বলতেই তাঁরা খেপে যান। এমনকী, তাঁকে শারীরিকভাবেও আরমান কোহলি আঘাত করেছেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *