পান্ডার রক্ষকের ভূমিকায় আবারও জ্যাকি চ্যান - Mati News
Tuesday, March 31

পান্ডার রক্ষকের ভূমিকায় আবারও জ্যাকি চ্যান

চীনের সিনেমা হলে মঙ্গলবার মুক্তি পেয়েছে জ্যাকি চ্যানের নতুন কমেডি পান্ডা প্ল্যান: দ্য ম্যাজিক্যাল ট্রাইব। ছবিতে জনপ্রিয় অ্যাকশন তারকাকে দেখা যাবে এক রহস্যময় উপজাতির মধ্যে, যেখানে ‘হু হু’ নামের একটি পান্ডাকে পবিত্র জ্ঞান করে পূজা করা হয়। গল্পে জ্যাকি সেই ঐশ্বরিক প্রাণীর দূত হিসেবে তার সুরক্ষার দায়িত্ব নেবেন।

ছবিটি পরিচালনা করেছেন সু হোংইয়ু। এতে চীনের পরিচিত কৌতুক অভিনেতাদের বড় একটি দলও অভিনয় করেছেন। প্রধান চরিত্রে রয়েছেন মা লি, ছিয়াও শান ও ইয়ু ইয়াং। বেইজিংয়ে আয়োজিত প্রিমিয়ার প্রদর্শনীতে মা লি জানান, ছবির সংলাপের বড় অংশ উত্তর-পূর্বাঞ্চলের উপভাষায় হওয়ায় তিনি জ্যাকি চ্যানের ‘সংলাপ কোচ’ হিসেবে কাজ করেছেন।

ছবিটির শুটিং হয়েছে চীনের ইয়ুননানের ওয়েংতিং প্রিমিটিভ ট্রাইব এলাকায়, যাকে প্রায়ই ‘চীনের শেষ আদিম গ্রাম’ বলা হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, দর্শকরা পর্দায় যে দৃশ্য দেখবেন তার বেশিরভাগই বাস্তব লোকেশনে ধারণ করা।

বেইজিংয়ের বিশেষ প্রদর্শনীতে বিভিন্ন দেশের কূটনীতিকরা পরিবারসহ অংশ নিয়েছেন। নির্মাতারা জানিয়েছেন, বসন্ত উৎসবের পর ধাপে ধাপে বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।

সূত্র: সিএমজি

A poster for

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *