হৃদয় খান ও আনিকার ‘লুকোচুরি প্রেম’ (ভিডিও)
Wednesday, June 10

হৃদয় খান ও আনিকার ‘লুকোচুরি প্রেম’ (ভিডিও)

হৃদয় খান
প্রকাশ পেল জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও তাসমিম আনিকার নতুন মিউজিক ভিডিও ‘লুকোচুরি প্রেম’।
সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।
গানটি ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে।
বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। তার সঙ্গে আছেন তাসনিম আনিকা।
টেলিছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx