২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৫.৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য চীনের - Mati News
Wednesday, October 7

২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৫.৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য চীনের

আগামী পাঁচ বছরের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতের নতুন উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রকাশিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র (২০২৬-২০৩০) খসড়ায় কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের নতুন এই উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্যগুলো কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা।

চীনের এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি দেশটির শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখার বড় কৌশলগত পদক্ষেপ। ক্রমবর্ধমান জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শহরাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমানে চীনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সরকার চাইছে, দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা ও অবসরকালীন জীবনকেও সুরক্ষিত করে।

বিশ্লেষকদের মতে, বেকারত্বের হার ৫.৫ শতাংশের নিচে রাখার এই লক্ষ্যমাত্রা চীনের সামগ্রিক অর্থনৈতিক স্থায়িত্ব ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, বয়স্কদের বীমা সুবিধা ৯৫ শতাংশের ওপরে নিয়ে যাওয়ার ঘোষণাটি দেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: সিএমজি

China eyes considerable scale of new urban jobs in next five years -  Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *