জীবের প্রজনন || দশম শ্রেণি || জীব বিজ্ঞান || ২য় অংশ
ক।প্রজনন কী ?
খ।পতঙ্গপরাগী ফুল বলতে কী বোঝ?
গ। উদ্দিপকের চক্রটির C থেকে E তে রুপান্তরে D এর কার্যকারিতা আলোচনা কর ।
ঘ।উদ্দিপকে নতুন প্রজাতি সৃষ্টিতে A এর ভূমিকা বিশ্লেষণ করো।
ক।যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাই প্রজনন।
খ।যে সকল ফুলে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয় সেগুলাই পতঙ্গপরাগী ফুল। পতঙ্গপরাগী ফুল বড়, রঙিন, সুগন্ধি, মধুগ্রন্থিযুক্ত এবং এর পরাগরেণু ও গর্ভমুণ্ড আঁঠালো সুগন্ধযুক্ত হয়। যেমন- জবা, সরিষা ইত্যাদি।
গ। উদ্দীপকে উল্লিখিত C, Eও D দ্বারা যথাক্রমে ফল ও বীজ, নতুন উদ্ভিদ এবং বাতাসকে দেখানো হয়েছে। উদ্দিপকের চক্রটি হলো উদ্ভিদের জীবন চক্র। উদ্ভিদের ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগায়ন সম্পন্ন করে। নিষেক পরবর্তী গর্ভাশয় ফলে এবং ডিম্বক গুলো বীজে পরিণত হয়। বীজগুলো ফুলের ভেতর পরিপক্ক হয়। এই বীজ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্ট...












