অদম্য ‘টিম আরএসসি’
মাধ্যমিকের সীমা পেরোনো ক’জন স্বপ্নবাজ তরুণের হাত ধরে চলতি বছরের মে মাসে পথচলা শুরু করে রোয়ার ফর স্ট্রিট চাইল্ড (Roar for Street Child - RSC)। পথশিশুদের স্বপ্নরাশি হাতের মুঠোয় ধরিয়ে দেওয়া, দেশের অলিতে-গলিতে ঘুরে বেড়ানো প্রতিভাবান পথশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া আর শিক্ষা, বাসস্থান তথা তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে নিরলসভাবে অদম্য তরুণরা ছুটে বেড়াচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
করোনার এই ক্রান্তিকালে স্বল্প সময়ে তারা নিয়েছে অনেক প্রসংশনীয় উদ্যোগ। সফলতার সঙ্গে প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করে হাসির রেখা ফুটিয়েছে একদল পথশিশুর চোখে-মুখে। এরমধ্যে রয়েছে ‘একবেলা আহার কর্মসূচি’, ‘ঝরা বকুলের গল্প শোনো’, ‘আই হেভ এ ড্রিম’, ‘প্রজেক্ট সুনামগঞ্জ’, ‘আলোকিত পাহাড়’, ‘প্রজেক্ট খাগড়াছড়ি’। সৃজনশীলতা আর নান্দনিকতায় পরিপূর্ণ প্রতিটি কর্মসূচিতে তারা সাড়া ফেলেছে দেশব্যাপী। প...












