Sample Page - Page 244 of 442 - Mati News
Monday, April 6

Sample Page

হেপাটাইটিস ভাইরাস আক্রমণ সমন্ধে জানুনঃ সচেতন হোন

হেপাটাইটিস ভাইরাস আক্রমণ সমন্ধে জানুনঃ সচেতন হোন

Cover Story, Health and Lifestyle
হেপাটাইটিস ভাইরাস আক্রমণ সমন্ধে জানুনঃ সচেতন হোন প্রতি বছর ২৮ জুলাই সারা বিশ্বে  পালিত হয় ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’৷ চিকিৎসা বিজ্ঞানে ৫ ধরণের হেপাটাইটিসের কথা বলা হয়। হেপাটাইটিস-এ, বি, সি, ডি এবং ই। দিবসটির উদ্দেশ্য হচ্ছে সারাবিশ্বে হেপাটাইটিসের এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি,  রোগনির্ণয়,  প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা ৷   বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আহ্বানে ২০১০ সাল থেকে প্রতি বছরের ২৮ জুলাই সারাবিশ্বে এই দিবসটি পালন করা হয়। ঘাতক হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশেও দিবসটি পালিত হয়।   হেপাটাইটিস হলো ভাইরাসজনিত লিভারের রোগ। হেপাটাইটিসের সবকটি প্রকারেরই অস্তিত্ব বাংলাদেশে রয়েছে। তবে, সব ধরণের হেপাটাইটিস প্রাণঘাতী নয়। প্রাণঘাতী হচ্ছে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে,  হেপাটাইটিস এ ...
যেসব খাবার লিভার পরিস্কার রাখে

যেসব খাবার লিভার পরিস্কার রাখে

Cover Story, Health and Lifestyle
যেসব খাবার লিভার পরিস্কার রাখে অনেক কারণেই লিভারের সমস্যা হতে পারে। অতিরিক্ত খাবার, প্রক্রিয়াজাত অথবা ভাজাপোড়া জাতীয় খাবার খেলে, পরিবেশ দূষণ কিংবা মানসিক  চাপের কারণে লিভারের ওপর চাপ পড়ে। তখন লিভারকে বেশি কাজ করতে হয়। যখন এটি অতিরিক্ত কাজ করে তখন লিভার আর শরীর থেকে টক্সিন বা বিষক্রিয়া বের করতে পারে না। ধীরে ধীরে এখানে চর্বি জমতে থাকে। কিছু খাবারে আছে যা প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। আর লিভার সুস্থ থাকলে শরীরের অন্যান্য অঙ্গও ঠিকমতো কাজ করে। লিভার পরিস্কার রসুনের এমন কিছু উত্তেজক উপাদান আছে যা শরীর থেকে টক্সিন বের করে লিভারের কার্যক্ষমতা বজায় রাখে। জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করায় ভূমিকা রাখে। এছাড়া কমলা, লেবু, বাতাবিলেবু লিভারের জন্য দারুণ কার্যকরী।...
আহা রে? জায়ান কত যন্ত্রণা পেয়ে মরেছে

আহা রে? জায়ান কত যন্ত্রণা পেয়ে মরেছে

Cover Story
আহা রে? জায়ান কত যন্ত্রণা পেয়ে মরেছে সাহরি খেলাম, এক ঘণ্টা ঘুমাবো ভাবছিলাম। কিন্তু ঘুম আসছে না কি কারণে ছোট্ট শিশু জায়ানকে জীবন দিতে হলো? পৃথিবীকে আজ কারা অবাসযোগ্য করে তুলছে? কি চায় তারা? কেন এত রক্তপাত? মানুষ মেরে একদল ধর্মের কাজ করছে বলছে? কেউ হোটেল গির্জায় বোমা মারছে, কেউ একজন জনপ্রতিনিধি হয়ে বাবরি মসজিদ ভাঙ্গার শরীক হতে পেরে গর্বিত হচ্ছে। যারা পৃথিবীকে আজ নরক বানাচ্ছে তাদের তো ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে বিশ্বের শান্তি কামনার মানুষদের। মা-বাবা পরিবার কি করে সহ্য করবে? যেসব খাবার লিভার পরিস্কার রাখে আহা রে কত কষ্ট পেয়েছে নিষ্পাপ মাসুম জায়ান, এমনি জায়ানের মতো দুই শ'র অধিক মানব সন্তান কত যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কোনো ধর্মে কি মানুষ হত্যাকে সমর্থন করে? মানুষের রক্তের রং লাল সকলের অনুভূতি এক তবে কেন হানাহানি? আমরা কি যে যার ধর্ম শান্তিতে পালন করতে পারি না? যে কো...
ভিডিও ফুটেজে শ্রীলংকার গির্জায় হামলার মুহূর্ত

ভিডিও ফুটেজে শ্রীলংকার গির্জায় হামলার মুহূর্ত

Cover Story
ভিডিও ফুটেজে শ্রীলংকার গির্জায় হামলার মুহূর্ত শ্রীলংকার রাজধানী কলম্বোতে আটটি পৃথক বিস্ফোরণে অন্তত ২০৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কলম্বোর কয়েকটি গির্জা ও হোটেলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনা করার সময়ই বিস্ফোরণগুলো ঘটে। হামলার শিকার গির্জাগুলোর মধ্যে সেন্ট অ্যান্টোনি নামের একটি গির্জাও রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। ব্যস্ত সড়কে একটি গাড়ি থেকে ওই গির্জায় হামলার মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন স্থানীয় এক ব্যক্তি। স্থানীয় সংবাদ মাধ্যমে থেকে পাওয়া ওই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সিএনএন। এতে দেখা যায়, সড়কে অনেক গাড়ির সারি। ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে গির্জা থেকে। সবাই দিগবিদিক হয়ে ছোটাছুটি করছেন।     ...
যে ৯টি কারণে হাড়ের সমস্যা হয়

যে ৯টি কারণে হাড়ের সমস্যা হয়

Cover Story, Health and Lifestyle
    যে ৯টি কারণে হাড়ের সমস্যা হয়   মানুষ বয়স্ক হলে তার হাড়ের সমস্যা বা হাড় ক্ষয় হতে পারে, কিন্তু হাড় ক্ষয়ের জন্য বার্ধক্যই একমাত্র কারণ নয়, অন্যান্য কারণেও হাড় ক্ষয় হতে পারে বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে। এ প্রতিবেদনে হাড়ে সমস্যার ৯টি লক্ষণ উল্লেখ করা হলো, যা প্রকাশ পেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। * আপনার নখ ভঙ্গুর ভাঙা নখ বিরক্তির কারণ। যদি আপনি দেখেন যে স্বাভাবিকের তুলনায় প্রায় সময়ই আপনার নখ ভেঙে যাচ্ছে, তাহলে তা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। অনেক কারণে আপনার নখ ভঙ্গুরপ্রবণ হতে পারে, কিন্তু সর্বাধিক উল্লেখযোগ্য দুইটি কারণ হচ্ছে, কোলাজেন ও ক্যালসিয়ামের ঘাটতি। কোলাজেন হলো একটি প্রোটিন যা আপনার ত্বক, কানেক্টিভ টিস্যু ও স্কেলিটনকে সাপোর্ট করে। আপনি বেরি, পাতাযুক্ত শাকসবজি, সয়া ও সাইট্রাসের মতো খাবার দিয়ে এটিকে সুস্থ রাখতে পারেন। ক্যালসিয়াম হলো এক ...
শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান নিহত

শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান নিহত

Cover Story
শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান নিহত শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা আহত হয়েছেন এবং নাতি জায়ান চৌধুরী (৮) মারা গেছে। রোববার (২১ এপ্রিল) রাতে তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন এবং নাতি জায়ান চৌধুরী নিখোঁজ হয়েছে। শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশে রওয়ানা হয়েছেন। সাংসদ শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে। রবিবার সকালে ই...
নোবেলকে বিচারকের নম্বর ‘কম’, ক্ষুব্ধ ভক্তরা

নোবেলকে বিচারকের নম্বর ‘কম’, ক্ষুব্ধ ভক্তরা

Cover Story, Entertainment
নোবেলকে বিচারকের নম্বর 'কম', ক্ষুব্ধ ভক্তরা ভারতের বেসরকারি বাংলা স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার দর্শক এই মুহূর্তে প্রচুর। হয়তো হিসেবে করলে এর রিয়েলিটি শো 'সা রে গা মা পা'র দর্শক পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশেই বেশি। এর কারণ এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি তরুণ নোবেল। শুরু থেকেই সেখানকার বিচারক সকলের মন জয় করেছেন এই তরুণ। কিন্তু শনিবার রাতের পর্বে এই মেধাবী তরুণের সঙ্গে দেশটির বিচারক যা করলো তা কোনোভাবেই বাংলাদেশি দর্শকরা মেনে নিতে পারছে না। নোবেল নিজের গায়কী দিয়ে বিচারকদের মন জয় করলেও একজন বিচারক প্রশংসা করেও এক নম্বর কেটে ফেলেন। আর এতেই ক্ষুব্ধ এদেশের ভক্তরা। ফ্রিল্যান্সার, কলামিস্ট শরীফুল হাসান বলছেন, 'আজ‌কে নো‌বেল বরাবরের ম‌তোই অসাধারণ গান গাই‌লো। মহী‌নের ঘোড়াগু‌লির তারারাও যতো আলোকবর্ষ দূরে গানটা এম‌নি‌তেই ভা‌লো গাই‌লো পাশাপা‌শি সুম‌নের সা‌থে মা‌ঝি দে পাল তু‌লিয়া গানটাও অসাধা...
গোপালগঞ্জের খবর :  হয় বউ, নয় লাশ

গোপালগঞ্জের খবর : হয় বউ, নয় লাশ

Cover Story
গোপালগঞ্জের খবর : হয় বউ, নয় লাশ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী। হয় বউ, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাবেন বলে জানিয়েছেন ওই অবস্থানকারী। শনিবার বিকেলে সরেজমিনে জানা গেছে, উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামের নুরুল হক খন্দকারের ছেলে সেনাসদস্য মিরাজ খন্দকারের সাথে মাদারীপুর জেলার সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর সাথে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার মিরাজ খন্দকার ওই ছাত্রীকে ফোন দিয়ে তার বিবাহর কথা জানায়। ওই দিনই ওই কলেজছাত্রী মিরাজ খন্দকারের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। সাথে সাথে মিরাজ বাড়ি থেকে পালিয়ে যায়। ভণ্ডুল হয়ে যায় মিরাজের বিয়ে। গোপালগঞ্জের খবর : হয় বউ, নয় লাশ মিরাজ খন্দকারের বাড়িতে অবস্থানকারী ওই ছাত্রী জানান, মিরাজের বাড়ির পাশেই আমার মামা ও খালার বাড়ি।...
ভাত না খাওয়ায় মায়ের ‘থাপ্পড়ে’ শিশুর মৃত্যু

ভাত না খাওয়ায় মায়ের ‘থাপ্পড়ে’ শিশুর মৃত্যু

Cover Story
ভাত না খাওয়ায় মায়ের ‘থাপ্পড়ে’ শিশুর মৃত্যু ভাত না খাওয়ায় মায়ের থাপ্পড়ে ছয় বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে শৈলকুপা পৌরসভার হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই এলাকার বকুল হোসেনের মেয়ে। পরিবারের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান জানান, সকালে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন মা আলেয়া বেগম। কিন্তু জান্নাতুল ভাত খেতে না চাইলে তাকে থাপ্পড় মারেন আলেয়া। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।...
মহানবী (সা.) যেসব খাবার পছন্দ করতেন

মহানবী (সা.) যেসব খাবার পছন্দ করতেন

Cover Story, Islam
মহানবী (সা.) যেসব খাবার পছন্দ করতেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) যেসব খাবার গ্রহণ করেছেন, তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণা-এষণায় বিমূর্ত হচ্ছে রাসুল (সা.)-এর খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। নিম্নে সংক্ষেপে রাসুল (সা.)-এর কিছু খাবারের আলোচনা বিধৃত হলো। পনির : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসুল (সা.)-এর কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসুল (সা.) বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। (আবু দাউদ : ৩৮১৯) মাখন : হজরত ইবনাই বিসর আল মুসলিমাইন (রা.) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন, ‘একবার আমাদের ঘরে রাসুল (সা.) আগমন করেন। আমরা তাঁর সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। ’ (তিরমিজি : ১৮৪৩) মিঠাই ও মধু : হজরত আয়েশা (রা.) ...
একাদশে ভর্তি কার্যক্রম ১২ মে, ক্লাস ১ জুলাই

একাদশে ভর্তি কার্যক্রম ১২ মে, ক্লাস ১ জুলাই

admission, Cover Story, Education
একাদশে ভর্তি কার্যক্রম ১২ মে, ক্লাস ১ জুলাই আগামী ১২ মে থেকে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে, ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির বিধান রেখে আজ রবিবার নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে উত্তীর্ণরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে ২২ বছর। নীতিমালায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। অনলাইনের (www.xiclassadmission.gov.bd) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে একাদশ ...
খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর করার উপায়!

খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর করার উপায়!

Cover Story, Health and Lifestyle
খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর করার উপায়!   দেশে ফরমালিন ছাড়া কোন ফলমূল, মাছ অথবা খাদ্যদ্রব্য পাওয়া অনেকটাই দুষ্কর। কিন্তু ফরমালিনযুক্ত খাবার খেয়ে প্রতিনিয়তই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তবে একেবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন দূর করতে পারেন আপনিও। অনেকেরই ধারণা, ১৫ থেকে ২০ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর হয় বা কমে যায়। অাসলে কমলেও তা যথেষ্ট পরিমাণে কার্যকর নয়। যতটা কার্যকর লবণযুক্ত পানিতে ভিজিয়ে রাখলে। অবশ্য কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। কারণ কাঁচাসবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। অার পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরো ভালোভাবে খাবারে মিশে যেতে পারে। তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন। ভিনেগার বা লেবুর রসে ১৫ থেকে ২০ ম...
হাই প্রেসার কী? লক্ষণ! নিয়ন্ত্রণে করণীয়

হাই প্রেসার কী? লক্ষণ! নিয়ন্ত্রণে করণীয়

Cover Story, Health and Lifestyle
হাই প্রেসার কী? লক্ষণ! নিয়ন্ত্রণে করণীয়   উচ্চ রক্তচাপ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এক জটিল শারীরিক সমস্যার নাম। এটা কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। বর্তমান বিশ্বে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দেশের অনেক ব্যক্তি এই রোগ বহন করে চলছেন। হঠাৎ করেই যেকোন মুহুর্তে এটি মানুষকে মৃত্যুর মুখে ফেলতে পারে। তাই এই রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই রোগের জটিলতা ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার উদ্দেশ্যেই প্রতি বছর ১৭ই মে “বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস” হিসেবে পালন করা হয়। হাই প্রেসার কী: দেহ ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকলে তাকে উচ্চ রক্তচাপ বলে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বেলায় যখন ডায়াস্টোলিক রক্তচাপ ৯০মি.মি.পারদ চাপের এবং সিস্টোলিক রক্তচাপ ১৪০মি.মি.পারদ চাপের ...
মাথাব্যথা কেন হয়? মাথাব্যথা প্রতিরোধের উপায় ও চিকিৎসা

মাথাব্যথা কেন হয়? মাথাব্যথা প্রতিরোধের উপায় ও চিকিৎসা

Cover Story, Health and Lifestyle
মাথাব্যথা কেন হয়? মাথাব্যথা প্রতিরোধের উপায় ও চিকিৎসা মাথাব্যথা বা যন্ত্রণা হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া ভার। সচরাচর মাথাব্যথা হলেই আমরা প্যারাসিটামল খেয়ে পরিত্রাণের আশা করে থাকি। আমরা কি জানি যে, মাথাব্যথা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো টেনশন মাথাব্যথা বা টেনশন হেডেক বা মাংসপেশি সঙ্কুচিত মাথাব্যথা। টেনশন হেডেক : এটা এক ধরনের ব্যথা বা অস্বস্তিকর অবস্থা যা মাথা, তার ওপরের চামড়া ও ঘাড়ের দিকে হয়ে থাকে। যার সাথে সাথে মাংসপেশি শক্ত শক্ত অনুভব হতে পারে। মাথাব্যথা হওয়ার কারণ: এ ধরনের মাথাব্যথাই সবচেয়ে বেশি হয়ে থাকে। এটা যেকোনো বয়সে হতে পারে। তবে সবচেয়ে বেশি কৈশোর এবং যৌবনকালে হয়ে থাকে। মাইগ্রেন সমস্যায় ভুগছেন এমন রোগীদেরও টেনশন হেডেক হতে পারে। সাধারণত মাথার চামড়া ও ঘাড়ের মাংসপেশি সঙ্কুচিত হলে এ ধরনের মাথাব্যথা হয়ে থাকে। মাংসপেশির সঙ্কোচন হতে পারে অতিরিক্ত...
জেনে নিন! গর্ভাবস্থায় কোন মাসে কী হয়?

জেনে নিন! গর্ভাবস্থায় কোন মাসে কী হয়?

Health and Lifestyle
জেনে নিন! গর্ভাবস্থায় কোন মাসে কী হয়? প্রস্রাব বা রক্ত পরীক্ষায় যদি বোঝা যায় আপনি সন্তানসম্ভবা, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এ সময় অনেকের বমির ভাব হয়, বমিও হয়। এতে ঘাবড়ানোর কিছু নেই। অনেকের খাবারে অরুচি হয় বা নতুন কোনো খাবারের প্রতি আগ্রহ বাড়ে। এ সময় ফলিক এসিড সেবনে বাচ্চার মস্তিষ্ক সুগঠিত হয়। তিন থেকে পাঁচ মাস : প্রথম তিন মাসে যেমন খারাপ লেগেছিল শরীর তার অনেকটাই এ সময় দূর হয়ে যাবে। আরামদায়ক ঢিলেঢালা কাপড় পরুন। মজার ব্যাপার হল, এ সময় আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করছে। আস্তে আস্তে বাচ্চার নড়াচড়া আরও স্পষ্ট হয়। পাঁচ থেকে সাত মাস : এ সময় আপনার পেট দ্রুত বাড়তে থাকবে এবং বাহ্যত দৃশ্যমান হবে আপনি গর্ভবতী। আগের চেয়ে ক্ষুধা বেড়ে যাবে। এ সময় সুষম খাবার খেতে হবে। যেমন- রুটি, আলু, ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, পনির, দুগ্ধ জাতীয় খাবার, শস্য জাতীয় ...