মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর উপায়
মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির সহজ উপায় হলো একবারে দুইটি নয়, একটি কাজ করা। কখনো একাধিক কাজে একই সময় মাথা না খাটানো। এতে মস্তিষ্কের উর্বরতা হ্রাস পায়। মস্তিষ্কের উর্বরতা বাড়ানোর আরো একটি উপায় হলো অপ্রয়োজনীয় তথ্য মস্তিষ্কে জমা না রাখা। এটা কম্পিউটারের অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করে দেয়ার মতো। এ ছাড়া গুরুত্বপূর্ণ কাজ বা বড় কিছু চিন্তা করার সময় মনোযোগ কেড়ে নিতে পারে এমন সবকিছু হাতের কাছে না রাখা। যেমন- সেলফোন, ফেসবুক অথবা কাছের বন্ধু। নতুন কিছু শেখা (বিদেশী ভাষা ইত্যাদি), আবিষ্কার করা বা নতুন কিছু চিন্তা করা বুদ্ধিভিত্তিক খেলায় অংশ নেয়াও মস্তিষ্ককে উর্বর রাখার আরেকটি ভালো উপায়।এ বিষয়ে নিচে আরো কিছু টিপস দেয়ে হলো-
শিখতে থাকুন
বহু গবেষণাতেই দেখা গেছে, শিক্ষা মানসিক কার্যক্ষমতা ধরে রাখে। এ তত্ত্ব অনুযায়ী মানুষ যত বেশি শিক্ষিত তার মানসিকতাও তত সমৃদ্ধ। আর এর ফলে মস্তিষ্কের অবসাদ আসতে তাদের মস্তিষ্ক তত বে...













