যুক্তরাষ্ট্রে কী করছেন লিজা ?
সানিয়া সুলতানা লিজা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে তোলা ছবি শেয়ার করছেন দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে এবার নাকি কোন কনসার্ট করতে নয়, শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে লিজা বলেন, ‘বেশকিছু দিন হলো যুক্তরাষ্ট্রে এসেছি। এবার কোন শোতে গান গাইতে আসিনি। ছুটি কাটাতে এসেছি।’
এখন পর্যন্ত ১০ বার যুক্তরাষ্ট্রে এসেছেন লিজা। কেন এত প্রিয় যুক্তরাষ্ট্র? উত্তরে লিজা বলেন, ‘এখানে আসতে ভালো লাগে। তবে বাংলাদেশের চেয়ে বেশি ভালো লাগে না। আর প্রতিবার যে বেড়াতেই এসেছি, সেটা কিন্তু নয়। কনসার্ট করতেও এসেছি কয়েকবার।’
আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে লিজার। বললেন, “দেশে ফিরেই আমার নতুন মিউজিক ভিডিওয়ের কাজ শুরু করব।গানের শিরোনাম ‘অনেক কিছু’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন আকাশ সেন। স...














