চা শ্রমিকদের জন্য বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন
দেশের চা বাগানগুলোতে কাজ করা শ্রমিকদের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে তাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও ও পঞ্চগড়— এই সাত জেলার প্রায় ১৬২টি চা বাগানে ৩৯ লাখ ৮ হাজার ২৩৮ জন শ্রমিক কাজ করেন। এদের মধ্যে ৭৫ শতাংশই নারী। দেশের এসব চা বাগানে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নাজুক ও অপ্রতুল। তাই এর মানবিক দিক বিবেচনায় পরিবেশ রক্ষার মাধ্যমে স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনের ওপর গুরুত্বারোপ করছে। এ জন্য চা বাগানে পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘চা বাগানকর্মীদের জন্য নিরাপদ সুপেয় পানি সর...













