Sample Page - Page 39 of 431 - Mati News
Wednesday, February 25

Sample Page

সুন্দর সম্পর্ক থাকলেই ভালো থাকবেন

সুন্দর সম্পর্ক থাকলেই ভালো থাকবেন

Health and Lifestyle, Relationship
সম্পর্কের রসায়ন বেশ জটিল। কাউকে কেন ভালো লাগে বা তাঁর প্রতি টান অনুভব করেন, এর স্পষ্ট কারণ অনেক সময় নিজেও বুঝে ওঠা কঠিন। তবে ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকলে জীবনের পথে চলা অনেক সহজ হয়। আবেগীয় বন্ধন শুধু মনের নয়, দেহেরও পরিবর্তন ঘটায়। সম্পর্ক ও দেহের প্রভাব প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে শরীরে ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ বাড়ে। এন্ডরফিন, সেরোটোনিন এবং ডোপামিনের মতো হরমোন বাড়লে মন ভালো থাকে। এই ইতিবাচক অনুভূতিই আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ বলেন, সুখী সম্পর্ক আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন একজন সঙ্গী আপনার পাশে থাকেন, তখন কর্মক্ষেত্রের চাপ বা জীবনের দুঃসময় সামলানো সহজ হয়। নিজের অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার জন্য একজন নির্ভরযোগ্য মানুষ থাকলে জীবনের অন্য ঝঞ্ঝাটগুলোও ছোট মনে হয়। সম্পর্...
চীনা ভোক্তাদের ব্যয়ে নতুন প্রবণতা

চীনা ভোক্তাদের ব্যয়ে নতুন প্রবণতা

China
চীনের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতিতে পরোক্ষ ভূমিকা রাখছে দেশটির ক্রেতারা। সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদন বলছে, চীনের ক্রেতারা এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। কেনাকাটার ক্ষেত্রে তারা এখন নিজেদের একান্ত প্রয়োজনীয় বিষয় ও চাহিদাকেই প্রাধান্য দিচ্ছে বেশি। যার কারণে বিশ্বের টালমাটাল পরিস্থিতেও চীনের অর্থনীতি ধরে রাখতে পেরেছে স্থিতিশীল প্রবৃদ্ধি। গ্লোবাল কনজিউমার অ্যান্ড রিটেইল অ্যানালিটিক্স ক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিলসেনআইকিউ’র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীনে যারা এক সময় অর্থনৈতিকভাবে দুর্বল ভোক্তা গোষ্ঠী ছিল তাদের মধ্যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সেইসঙ্গে চীনের অর্ধেকেরও বেশি পরিবার এখন তাদের আর্থিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে। বিশ্ব অর্থনীতির চলমান অস্থিতিশীলতার মধ্যেই চীনের প্রায় ৩৪ শতাংশ ভোক্তা মনে করছেন, তাদের গৃহস্থালীর অর্থনীতি গত বছরের তুলনায় উন্নতি করে...
চীনের লিয়াওনিংয়ের দ্বীপে বেড়েছে স্পটেড সিল

চীনের লিয়াওনিংয়ের দ্বীপে বেড়েছে স্পটেড সিল

China
শীতের হাত থেকে বাঁচতে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান স্পটেড সিল ন্যাশনাল নেচার রিজার্ভে এসেছে ৫০টিরও বেশি স্পটেড সিল। আসন্ন তীব্র শীতে একটুখানি উষ্ণতার জন্য তারা এখন অস্থায়ী আবাস গড়েছে লিয়াওতোং বে’তে। সাধারণত প্রতি বছর অক্টোবরের থেকে নভেম্বরের মধ্যে লিয়াওতোং উপসাগরে স্থানান্তরিত হয় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী স্পটেড সিল। প্রত্যেক মৌসুমে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে এই অঞ্চলে বিশ্রাম ও বংশবৃদ্ধির জন্য পাড়ি জমায় ১০০টিরও বেশি স্পটেড সিল। তালিয়ান রিজার্ভের প্রাণকেন্দ্র বলা হয় হুপিং দ্বীপকে। অঞ্চলটি স্পটেড সিলের একটি অন্যতম সাময়িক আবাস। শীত পুরোপুরি জেঁকে না বসতেই সেখানে এসে রোদ পোহাতে দেখা গেছে নাদুসনুদুস শরীর ও বড় বড় চোখওয়ালা অন্তত ৫০টি সিলকে। শীত বাড়তে থাকলে সংখ্যাটিও বাড়বে। তালিয়ানের সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সিলরা শুধু শীত থেকে ব...
সুগন্ধি মরিচ চাষে সুনীলের সফলতা: বছরে ছয় লাখ টাকা লাভ

সুগন্ধি মরিচ চাষে সুনীলের সফলতা: বছরে ছয় লাখ টাকা লাভ

Agriculture Tips
বরগুনার হেউলিবুনিয়া গ্রামের কৃষক সুনীল চন্দ্র মণ্ডল সুগন্ধি বোম্বাই মরিচ চাষ করে বছরে ছয় লাখ টাকারও বেশি লাভ করেছেন। তাঁর মরিচ বাগান দেখলে যে কারও চোখে পড়বে সবুজ মরিচে ভরা শাখাগুলো। দারুণ সুগন্ধযুক্ত এই মরিচের চাহিদা ও দাম সাধারণ মরিচের দ্বিগুণ। সুনীল ১৯৮৬ সালে এসএসসি পাস করার পর বাবার কৃষিকাজে যুক্ত হন। ধান চাষের মাধ্যমে পরিবারের আর্থিক সচ্ছলতা না আসায় তিনি বিকল্প খুঁজতে থাকেন। কলাবাগান ও নার্সারি শুরু করলেও তেমন লাভ হয়নি। কাঠের ব্যবসা করে কিছু সঞ্চয়ের পর আবার নার্সারি ব্যবসায় ফিরে আসেন এবং সেখানে সুগন্ধি মরিচের চাষ শুরু করেন। চাষের প্রক্রিয়া শ্রাবণের শেষে মরিচের চারা রোপণ করা হয়। গাছের পরিচর্যায় সার প্রয়োগ, আগাছা পরিষ্কার, এবং কীটনাশক ব্যবহার করা হয়। গাছের গোড়ার মাটি ঝুরঝুরে রাখা হয়। আশ্বিন থেকে বৈশাখ পর্যন্ত প্রতিদিন মরিচ সংগ্রহ ও বিক্রি করা হয়। পাইক...
পরমাণু স্তরের উৎপাদনে চীনের অগ্রগতি

পরমাণু স্তরের উৎপাদনে চীনের অগ্রগতি

China
পরমাণু স্তরের উৎপাদন শিল্পের উন্নয়ন দ্রুততর করছে চীন। প্রযুক্তি ও শিল্প উদ্ভাবনের সমন্বয়ে এটি সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দক্ষিণ-পশ্চিম চীনের চোংছিং শহরে অনুষ্ঠিত ২০২৪ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফোরাম-এ এমন ঘোষণা আসে। চার দিনের এই ফোরাম সোমবার শুরু হয়। এতে বুদ্ধিমান, পরিবেশবান্ধব এবং সমন্বিত যন্ত্রপাতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সরকারি কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মাও জুনফেং জানান, চীন পরমাণু স্তরের উৎপাদন, কোয়ান্টাম প্রযুক্তি এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন শিল্পে কৌশলগত অগ্রগতি করছে। পরমাণু স্তরের উৎপাদন বলতে এখানে পরমাণুর মতো ক্ষুদ্র স্তরে প্রক্রিয়াকরণ, যা নির্দিষ্ট কাঠামোগত বৈশিষ্ট্যসহ ডিভাইস এবং পণ্য তৈরির জন্য ব্যবহৃত হবে। এটাকে বল...
আলু চাষের পদ্ধতি, বীজ রোপণ, সার, সেচ ও পোকা-মাকড় দমন

আলু চাষের পদ্ধতি, বীজ রোপণ, সার, সেচ ও পোকা-মাকড় দমন

Agriculture Tips
বীজ রোপণ উত্তরাঞ্চল: মধ্য কার্তিক থেকে (নভেম্বরের প্রথম সপ্তাহ)। দক্ষিণাঞ্চল: অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ (নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ)। বীজের হার: প্রতি একরে প্রায় ৬০০ কেজি। রোপণের দূরত্ব: আস্ত আলুর জন্য: 60x25 সেমি। কাটা আলুর জন্য: 45x15 সেমি। সার ব্যবস্থাপনা সারের নামপরিমাণ (গ্রাম/শতক)ইউরিয়া১০০০টিএসপি৫৩০এমওপি৯৫০জিপসাম৪৫০জিংক সালফেট৩৫ম্যাগনেসিয়াম সালফেট (অম্লীয় বেলে মাটির জন্য)৩৫০বোরণ (বেলে মাটির জন্য)৩৫গোবর৪০ কেজি সার প্রয়োগের পদ্ধতি:১. প্রথম ধাপ:রোপণের সময় জমিতে গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং জিংক সালফেট ভালোভাবে মিশিয়ে দিতে হবে।২. দ্বিতীয় ধাপ:বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে।৩. বিশেষ ক্ষেত্রে: অম্লীয় বেলে মাটির জন্য ৩৫০ গ্রাম/শতক ম্যাগনেসিয...
দাঁতের চিকিৎসায় লোকাল অ্যানেসথেসিয়া: নিরাপদ ও কার্যকর পদ্ধতি

দাঁতের চিকিৎসায় লোকাল অ্যানেসথেসিয়া: নিরাপদ ও কার্যকর পদ্ধতি

Health, Health and Lifestyle
লোকাল অ্যানেসথেসিয়া দাঁতের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে রোগীর নির্দিষ্ট অংশকে সাময়িকভাবে অবশ করে ব্যথা কমানো হয়। রোগী পুরোপুরি জ্ঞান হারায় না, বরং চিকিৎসার সময় কেবলমাত্র নির্দিষ্ট স্থানে অস্বস্তি বা ব্যথা অনুভূতি থাকে না। লোকাল অ্যানেসথেসিয়া: কখন প্রয়োগ করা হয়? ডেন্টাল চিকিৎসার বিভিন্ন ধাপে লোকাল অ্যানেসথেসিয়ার ব্যবহার দেখা যায়। দাঁতের ব্যথা উপশম রুট ক্যানেল বা ডিপ ফিলিং দাঁত তোলা ও ছোট অস্ত্রোপচার ইমপ্ল্যান্ট বসানো দুধদাঁত ফেলা বা ইনজেকশন পুশ করার ক্ষেত্রে এ পদ্ধতিতে চিকিৎসা সহজ ও ব্যথাহীন হওয়ায় রোগীর মানসিক চাপও অনেকটাই কমে যায়। লোকাল অ্যানেসথেসিয়ার কার্যপ্রক্রিয়া মানবদেহে স্নায়ুর মাধ্যমে ব্যথা মস্তিষ্কে সঞ্চালিত হয়। লোকাল অ্যানেসথেসিয়া এ স্নায়ুর সংকেত পাঠানো বন্ধ করে দেয়। ফ...
ইউক্যালিপটাস গাছ নিয়ে প্রচলিত ভুল ধারণা

ইউক্যালিপটাস গাছ নিয়ে প্রচলিত ভুল ধারণা

Agriculture Tips
ইউক্যালিপটাস বাংলাদেশের এক পরিচিত গাছ, যার বৈজ্ঞানিক নাম Eucalyptus. এটি Martaceae পরিবারের একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। বিশ্বের প্রায় ৯০টি দেশে ইউক্যালিপটাসের বিস্তার রয়েছে। দক্ষিণ আমেরিকা, চীন, ভারত, এবং আফ্রিকার বিশাল এলাকাজুড়ে এই গাছের চাষ হয়ে থাকে। ১৯৭৬ সালে বাংলাদেশে সিলেটের মালনীছাড়া চা বাগানে ছায়া প্রদানের জন্য প্রথমবারের মতো ইউক্যালিপটাস লাগানো হয়। তবে দীর্ঘদিন ধরে এই গাছকে ঘিরে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা বিজ্ঞানের আলোকেই বিশ্লেষণ করা প্রয়োজন। ইউক্যালিপটাস: প্রকৃতির বন্ধু নাকি শত্রু? বাংলাদেশসহ অনেক দেশেই ইউক্যালিপটাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায়। যেমন: এটি মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে। মাটির উর্বরতা নষ্ট করে। গাছের পাতা কোনো প্রাণী খায় না। পাখি বা পতঙ্গ বসে না। জীববৈচিত্র্যের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। তবে গবেষণা বলছে, এই ...
চাও লি ইং একটি ফুলের নাম

চাও লি ইং একটি ফুলের নাম

China, Entertainment
লিখেছেন : লি লি, সিএমজি বাংলা, বেইজিং বাংলাদেশের দীপ্ত টিভিতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে চীনা ধারাবাহিক ‘রহস্যময়ী’। এ সিরিজের প্রাণকেন্দ্রে আছেন চীনা অভিনেতা চাও লি ইং। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য বেইজিং থেকে তাকে নিয়ে লিখেছেন চায়না মিডিয়া গ্রুপের সংবাদকর্মী লি লি। চাও লিইয়িং চীনা পঞ্জিকায় ২০২৪ সালটা হলো ড্রাগনবর্ষ। কিন্তু চীনের বিনোদনের ক্যালেন্ডারে তাকালে মনে হবে, এ বছরটা চাও লি ইংয়েরও। অভিনয়ে ১৮ বছর পর তার ক্যারিয়ারে একের পর এক ফুটতে শুরু করেছে সাফল্যের ফুল। ‘আর্টিকেল ২০’ ও ‘ওয়াইল্ড ব্লুম’ পিরিয়ড ড্রামার মাধ্যমে হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার এবং ফ্লাইং অপসারাস অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেত্রী ও চায়না টিভি গোল্ডেন ইগল অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রী—তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতেছেন একযোগে। চাও লি ইংয়ের অভিনীত ‘দ্য আন...
৫০-এর পর বিবাহবিচ্ছেদ: জীবন, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের নতুন অধ্যায়

৫০-এর পর বিবাহবিচ্ছেদ: জীবন, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের নতুন অধ্যায়

Relationship
বিল এবং মেলিন্ডা গেটস, হিউ এবং ডেবোরাহ জ্যাকম্যান, আর সম্প্রতি এ. আর. রহমান এবং সাইরা বানু। কেন ৫০-এর পরের "গ্রে ডিভোর্স" আকস্মিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে? গ্রে ডিভোর্স কী?৫০ বছর বা তার বেশি বয়সে হওয়া বিবাহবিচ্ছেদকে "গ্রে ডিভোর্স" বলা হয়। এটি সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে, যার কারণ দীর্ঘায়ু, বিবাহের প্রতি বদলে যাওয়া প্রত্যাশা এবং আর্থিক স্বাধীনতার বৃদ্ধি। এসব বিবাহবিচ্ছেদ অনেক সময় পরিবার ও মানসিক স্বাস্থ্যে বড় পরিবর্তন আনে। বৃদ্ধির কারণ ও প্রবণতা অনেক দম্পতির জন্য সন্তানরা সম্পর্কের কেন্দ্রে থাকে। তবে, সন্তানরা যখন ঘর ছেড়ে যায়, তখন "এম্পটি নেস্ট সিনড্রোম" দেখা দেয়। তারা উপলব্ধি করে যে তাদের সম্পর্কের মধ্যে আর কোনো যোগসূত্র নেই। বিশেষ করে নারীদের মধ্যে আর্থিক স্বাধীনতা এবং জীবনের নতুন লক্ষ্য খুঁজে নেওয়ার প্রবণতা এই প্রবৃদ্ধির একটি বড় কারণ। তারা প্রায়শই প্রশ্ন করে,...
ট্রাম্পের হুঁশিয়ারি: মার্কিন ডলারের আধিপত্য রক্ষায় কঠোর ব্যবস্থা

ট্রাম্পের হুঁশিয়ারি: মার্কিন ডলারের আধিপত্য রক্ষায় কঠোর ব্যবস্থা

News
মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ডলারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া দেশগুলোর ওপর তিনি "১০০ শতাংশ শুল্ক" আরোপ করবেন। সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, "যেসব দেশ নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে বা ‘মহান মার্কিন ডলারের’ জায়গা নেবে, তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হবে।" ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার একটি জোট, যা সম্প্রতি ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করেছে। তবে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন ডলারের আধিপত্যে তাৎক্ষণিক কোনো হুমকি দেখা যাচ্ছে না। ডলার কয়েক দশক ধরে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহার হয়ে আসছে। ডলারের প্রভাব কি কমছে? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৫৮ শতাংশ ডলারে সংরক্ষিত, যা ২০০০ সালে ছিল ৬৭ শত...
গৃহস্থালির ২০টি টিপস | কিচেন টিপস | রান্নাঘরের দরকারি টিপস | Kitchen Tips পর্ব-১

গৃহস্থালির ২০টি টিপস | কিচেন টিপস | রান্নাঘরের দরকারি টিপস | Kitchen Tips পর্ব-১

Health and Lifestyle, Lifestyle Tips
গৃহস্থালি, রান্নাবান্না ও কিচেন নিয়ে ২০টি দারুণ ও সময় বাঁচানোর মতো টিপস (Tips) নিয়ে হাজির হলো মাটিনিউজ। এ Kitchen Tips গুলো রান্না বা বাসাবাড়ি পরিষ্কার রাখার সময় ও খরচ দুটোই বাঁচাতে পারবে। তবে এখানেই শেষ নয়। আমরা আরও লাইফস্টাইল টিপস নিয়ে হাজির হবো। তাই পরবর্তী Tips পর্বগুলো পেতে আমাদের সাইটটি সাবসক্রাইব করে নিন। কারণ এমন আরও ২০টি করে টিপস নিয়ে হাজির হবো অচিরেই। লাইফস্টাইল টিপস  (Household Tips & life hacks in Bangla) গুলো আপনার মূল্যবান সময় বাঁচাবে। চটজলদি দেখুন ঘরোয়া টিপস (lifehacks)। টিপস-১ : বোতল পরিষ্কার Bottle Cleaning Tips গরম পানি দিয়ে কাচের বোতল ধুলেও তা জীবাণুমুক্ত হয় না। সঠিকভাবে পরিষ্কার করতে কিচেনের সিঙ্কে রেখে লিকুইড ডিটারজেন্টে বোতলটিকে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে বোতলের ভেতরের অংশ পরিষ্কার করুন। আবার বোতলে ভিনেগার রেখে সার...
পড়ন্ত এক বিকেলে আমার ‘মেয়ে দেখা’

পড়ন্ত এক বিকেলে আমার ‘মেয়ে দেখা’

Stories
লেখক: আজাদ সে দিনটাও অন্য স্বাভাবিক দিনের চেয়ে ব্যতিক্রম ছিলনা। ব্যতিক্রম কোন কিছুই হয়না, সব কিছুই স্বাভাবিক থাকে, দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে স্মৃতিতে বেচে থাকে। বিবাহের উপযুক্ত পাত্র তাই হন্যে হয়ে কনে খোঁজার কাজ চলমান আছে, এই কাজে কোন ফাঁকিবাজি চলেনা, বিশেষ করে মুরুব্বিদের জন্য তা মহা গুরুত্বপূর্ণ কাজ! ছেলে বড় হয়েছে তাকে বিয়ে না দিয়ে মরে গেলে উপরওয়ালার কাছে কি জবাব দিবে এই চিন্তায় তাহাদের স্বাভাবিক কাজকর্ম মূলত স্থবির। মেয়ে দেখা সাথে ছেলেকেও দেখানোর মধ্যে একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি ভাব আছে।বিবাহ যে এত গুরুত্বপূর্ণ তা এতদিন কেন যে বুঝিনি তা ভেবে নিজেকে বেকুব মনে হচ্ছে। মেয়ে দেখার একটা রুটিন তৈরি হয়ে গেল। কোন দিন কোন জায়গায় মেয়ে দেখা হবে তার একটা তালিকাও প্রস্তুত আছে। সঙ্গীদের একটা খসড়া তালিকাও ঠিক করা আছে। কনে দেখার মহাকান্ডে সঙ্গীদের আনন্দের মাত্রাটা সবসময় বেশিই থাকে অবশ্য এ...
চীনের শুল্কমুক্ত সুবিধার প্রশংসা করেছে আফ্রিকা

চীনের শুল্কমুক্ত সুবিধার প্রশংসা করেছে আফ্রিকা

China
সম্প্রতি স্বল্পোন্নত যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের জন্য ১০০ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে চীন। বৃহৎ উন্নয়নশীল ও প্রধান অর্থনীতির দেশ হিসেবে চীনই প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ গ্লোবাল সাউথের দেশগুলোর উন্নয়ন চাহিদা পূরণে সহায়ক এবং বিশ্বজুড়ে উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে চীনের প্রতিশ্রুতিই তুলে ধরছে। জিম্বাবুয়ের শাসক দল জানু-পিএফ-এর তথ্য ও প্রচার সচিব ক্রিস্টোফার মুৎসাভাংগাওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘চীন তার বাজার আরও উন্মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে এবং এই পদক্ষেপ চীন-আফ্রিকা বাণিজ্যকে উৎসাহিত করবে।’ চীনা ভোক্তাদের মধ্যে আফ্রিকান কৃষি পণ্যের চাহিদা বাড়ছে। জিম্বাবুয়ের কমলা এবং অন্যান্য কৃষি পণ্য চীনের বাজারে প্রবেশ করতে শুরু করেছে। ভবিষ্যতে আফ্রিকার তিলসহ আরও কৃষিপণ্য চীনের বাজারে স্থান পাবে বলে আশা...
চীন-রাশিয়া উচ্চপ্রযুক্তির গ্যাস পাইপলাইন চালু

চীন-রাশিয়া উচ্চপ্রযুক্তির গ্যাস পাইপলাইন চালু

China
চীন ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন উচ্চপ্রযুক্তির একটি গ্যাস পাইপলাইন সোমবার থেকে চালু হয়েছে বলে জানিয়েছে চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক কর্পোরেশন (পাইপচায়না)। পাঁচ হাজার কিলোমিটার লম্বা এই পাইপলাইন বছরে ৩৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস পরিবহন করতে পারবে। এটি নির্মাণে প্রায় এক দশক লেগেছে। এটিই চীনের প্রথম বিশ্বমানের পাইপলাইন। পাইপলাইনটি চীনের উত্তরাঞ্চলের রাশিয়ার সীমান্তঘেঁষা হেইলংচিয়ানের প্রদেশের হেইহ্য শহর থেকে শুরু হয়ে পূর্ব উপকূলের শাংহাই পর্যন্ত বিস্তৃত। ৯টি প্রাদেশিক অঞ্চলের মধ্য দিয়ে গেছে এই পাইপলাইন। এটি চলমান শীত থেকে পরবর্তী বসন্ত পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন পাইপচায়নার প্রকল্প ব্যবস্থাপনার প্রতিনিধি লি বো। পাইপলাইনটিতে উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এটির মূল অংশগুলোয় নজরদারি করবে রোবট। এটি চীনে...