মিতব্যয়িতা একটি ভাল গুণ
৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির কল্যাণে মিতব্যয় এবং সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য সামনে রেখে প্রতিবছর ৩১ অক্টোবর পালন করা হয় ‘বিশ্ব মিতব্যয়িতা দিবস’।
ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করাই হলো মিতব্যয়িতা। ক্ষণস্থায়ী এ জীবনে সম্পদ উপার্জন ও খরচের ব্যাপারে মিতব্যয়িতার নির্দেশ দিয়েছে ইসলাম। কেননা ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ ও মধ্যম পন্থার জীবন-দর্শন। ইরশাদ হচ্ছে, ‘এমনিভাবে আমি তোমাদের মধ্যমপন্থি সম্প্রদায়ে পরিণত করেছি।’ (সুরা বাকারা, আয়াত : ১৪৩)
ইসলামে অপচয় ও কৃপণতা উভয়ই নিষিদ্ধ। সম্পদকে ব্যক্তিমালিকানায় কুক্ষিগত করে রাখা যেমন অন্যায়, তেমনি তা বেহুদা খরচ করাও পাপ। আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘আর তোমরা আহার করো ও পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহপাক অপচয়কারীকে পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত : ৩১)
মিতব্যয়িতা বলতে ইসলাম...














