অন্য পৃথিবীগুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে
অন্য পৃথিবীগুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে
যে স্পিডে পৃথিবী ধ্বংসের পথে যাচ্ছে, তাতে অন্য গ্রহে জমি কেনা ছাড়া কোনও উপায় আছে বলে তো মনে হয় না। কিন্তু কোথায় হবে মানুষের পরের বাসস্থান? এই প্রশ্ন যখন বিজ্ঞানীদের মনে ঝর তুলেছে, ঠিক তখনই সন্ধান মিলল পৃথিবীর মতোই দেখতে আরও বেশ কিছু গ্রহের, যেখানকার প্রকৃতি এবং পরিবেশ অনেকটাই নীল গ্রহের মতই। তাই তো আজকের এই প্রবন্ধে পৃথিবীর ৬ টি ভাই সম্পর্কে আলোচনা করা হবে।
চেষ্টা করা হবে "এলিয়ান আর্থ"এর সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরার, যা পড়তে পড়তে আপনার চোখ কপালে উঠতে বাধ্য! এই মহাবিশ্বে পৃথিবীর মতো আরও কোনও গ্রহ আছে কিনা সে বিষয়ে জানতে বহু আগে থেকেই তৎপর ছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। এই বিষয়ে কাজও শুরু করে দিয়েছিলেন তারা। প্রথম দিকে সেভাবে সাফল্য না এলেও ধীরে ধীরে নানা তথ্য সামনে আসতে শুরু করেছিল, যা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একটা বিষয়ে নিশ্চিত হ...














