আর হয়তো কয়েকদিন বাঁচবেন, অথচ আজ তার বিয়ে!
আর হয়তো কয়েকদিন বাঁচবেন, অথচ আজ তার বিয়ে!
চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহ বাঁচবেন তিনি। ক্যানসার ছড়িয়ে পড়েছে সারাদেহে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হার মানেননি ১৯ বছর বয়সী ডাস্টিন স্নেইডার। সময় নষ্ট না করে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রেমিকা সিয়েরা সিভেরিওকে।
ডিনারের শেষে উপহার আর গোলাপের তোড়ার মাঝে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন তাকে। এক মুহূর্ত সময় নষ্ট করেননি সিয়েরাও। তিনিও হয়তো এই প্রশ্নের অপেক্ষাতেই ছিলেন। হাসতে হাসতেই বলে ওঠেন, রাজি।
ফ্লোরিডার ডাস্টিন আর সিয়েরার গল্পটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিয়ে আজ রবিবার। বাড়ির কাছে ভ্যালরিকোর একটি কটেজে। কিন্তু দিনক্ষণ ঠিক হলেও এত অল্প সময়ে সব আয়োজন হবে কী করে? সেই চিন্তাটা মিটিয়ে দিয়েছেন নেটিজেনরা।
তাদের বিয়ের জন্য টাকা জোগাড় করতে একটি ওয়েবপেজ খুলেছেন ডাস্টিনের বোন। শুক্রবার বিকেলের মধ্যেই তাতে ...











