জমকালো আয়োজনে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা চায়না ডে ২০২৪
সেপ্টেম্বর ২৪: বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রথমবারের মতো ‘ঢাকা-চায়না ডে’ শীর্ষক নানা কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সকল শ্রেণির মানুষকে উভয় দেশের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেংসহ দুই দেশের বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্যরা।
অনুষ্ঠানে উপদেষ্টা ব...













