পুলিশ স্টাফ কলেজের সাথে বিআইএফপিএসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত - Mati News
Saturday, August 15

পুলিশ স্টাফ কলেজের সাথে বিআইএফপিএসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশে ফরেনসিক এবং ক্রাইম ইনভেস্টিগেশনের জগতকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে ঢাকার পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) বাংলাদেশ-এর সাথে বাংলাদেশ ইন্সটিটিউট অভ ফরেনসিক সাইকোলজি এন্ড সায়েন্সেস (বিআইএফপিএস)-এর এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার।

উক্ত স্মারকে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন পুলিশ স্টাফ কলেজের পরিচালক মোহাম্মদ শাহজাহান, ডিআইজি, বিপিএম এবং বাংলাদেশ ফরেনসিক সাইকোলোজি এন্ড সায়েন্সেস-এর নির্বাহী পরিচালক সাফ্ফাত আহম্মদ খান।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশে ফরেনসিকের সেবা বিস্তার, প্রশিক্ষণ ও গবেষণা নিয়ে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিআইএফপিএস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিরাজ হোসেন বলেন, “আমরা যদি বাংলাদেশ পুলিশকে ফরেনসিকে আরো দক্ষ করে তুলতে পারি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের দেশে কেউ প্রমাণের অভাবে বিচারহীন থাকবে না। দেশে সবাইকে সুবিচার দেওয়া এবং অপরাধও কমিয়ে আনা সম্ভব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *